1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

বোযালমারীতে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা  স্বামী গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৬৪৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি ঃ যৌতুকের দাবিতে গৃহবধূ সম্পা ভৌমিককে (২২) হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগে থানায় মামলা করেছে নিহতের মা সুনিতী বসাক। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী বিকাশ বিশ্বাসকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনিবার রাতে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের সাবরেজিস্ট্রি অফিসের পাশে শাহনেওয়াজের পঁাচতলা ভবনের নিচতলায় হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বোয়ালমারী বাজারে ভাড়া থাকা উপজেলার শেরাপুর গ্রামের  বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাসের সাথে গোপালগঞ্জের কাশিয়ানীতে বসবাস করা বোয়ালমারী উপজেলার বেড়াদী গ্রামের শ্যামল ভৌমিক ও সুনিতী বসাকের মেয়ে সম্পা ভৌমিকের বিয়ে হয় ২০১৭ সালের ২৩ জুলাই গোপালগঞ্জ আদালতে এফিডেভিটের মাধ্যমে। এ বছরের ১ জানুয়ারি মেয়েকে তুলে দেওযার পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতন করা হয় সম্পাকে। যদিও বিয়ের সময় স্বর্ণালংকারসহ জিনিসপত্র দেওয়া হয়। এ বছরের ১৭ জুলাই আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়। এরপরও নির্যাতন বন্ধ হয়নি। গতকাল রোববার ভোরে বিকাশের বাবা বিমল বিশ্বাস ফোন করে মেয়ের পরিবারকে জানায় সম্পা অসুস্থ কিন্তু তারা সকালে এসে দেখেন লাশ পুলিশে থানায় নিয়ে গেছেন। সুনিতী বসাক অভিযোগ করেন তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। এ জন্য সম্পার স্বামী বিকাশ বিশ্বাস (২৬), বিলাস বিশ্বাস (২৮), লিটা বিশ্বাস (৩০) ও এদের বাবা বিমল বিশ্বাসকে (৫৮) আসামি করে মামলা করা হয়েছে।
বিমল বিশ্বাস অবশ্য বলেন, তার বেটার বৌ আত্মহত্যা করেছে। হত্যা করার অভিযোগ ঠিক নয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, যৌতুকের দাবিতে হত্যা কান্ডের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ এর ক/৩০ ধারায় মামলা হয়েছে। তিনি নিজে হত্যাকান্ডের স্থল পরিদর্শন করেছেন। সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। সম্পার স্বামী বিকাশ বিশ্বানকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে
বিকাশকে আদালতে চালান করা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati