1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম :
ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সালথায় আপত্তিকর ভিডিও প্রচার ও চাঁদা আদায়কারী সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪  সদস্য আটক 

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ১৯৬৫ Time View
সালথা প্রতিনিধিঃ
র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‍্যাব শুরুু থেকে যে কোন
ধরণের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহ্বত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিভিন্ন
প্রতারক চক্রকে গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে।
ফরিদপুর র‍্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্পে অনেক ভুক্তভোগী বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের অভিযোগ দায়ের করে থাকে। এর ধারাবাহিকতায় গত ০৩/০৮/২০২০ ইং স্থানীয় একজন আইনজীবী অত্র ক্যাম্পে এসে লিখিত অভিযোগ করেন যে, একজন স্থানীয় ভুক্তভোগী তার নামে হওয়া একটি মামলা পরিচালনা করার আলোচনার জন্য তার বাসায় যেতে বলেন। আইনজীবী তাকে তার চেম্বারে আসতে বলেন। বিষয়টি গোপনীয় ও পারিবারিক বলে চেম্বারে আলোচনা করা সম্ভব নয় বলে আইনজীবীকে তার বাসায় যেতে অনুরোধ করেন। আইনজীবী সরল
বিশ্বাসে তার বাসায় যান। তখন তার বাসায় ভুক্তভোগী ছাড়াও আরো একজন মহিলা উপস্থিত ছিল। পরে উক্ত বাসায় হঠাৎ চারজন যুবক লোহার রড ও চাপাতিসহ প্রবেশ করে এবং জোড়পূর্বক একজন মহিলার সাথে আপক্তিকর ছবি তুলে রাখে। পরবর্তীতে উক্ত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা
চাঁদা দাবি করে। উক্ত ঘটনা অবহিত হওয়ার পর অত্র র‍্যাব ক্যাম্প ছায়া তদন্ত শুরু করেন।
ছায়া তদন্তের মাধ্যমে র‍্যাব
ক্যাম্প উক্ত ঘটনার সত্যতা পায় এবং আসামী গ্রেফতারে তৎপর হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ক্যাম্প জানতে পারে যে উক্ত ঘটনার সাথে জড়িত আসামী মোঃ ফিরোজ মল্লিক (২১), পিতা- মোঃ করিম উদ্দিন, সাং- সালথা,  মোছাঃ পারভীন আক্তার সাথী (২৭), পিতা-বাচ্চু মোল্লা, সাং- ময়েনদিয়া,  মোঃ রবি হাসান রানা (১৯), পিতা- মোঃ আলমগীর হোসেন, সাং- তুগোলদিয়া, সর্ব থানা-সালথা, জেলা-ফরিদপুর, এপি/ চরকমলাপুর, ফয়সালের বাসার ভাড়াটিয়া (হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) জামে মসজিদের পাশে), মোছাঃ লাবিবা আক্তার (২১), পিতা-ইউনুচ মোল্লা, সাং-পলাশবাড়ি, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা।
গোয়েন্দা তথ্যের মাধ্যমে অত্র ক্যাম্প জানতে পারে আসামী মোঃ ফিরোজ মল্লিক (২১),
মোছাঃ পারভীন আক্তার সাথী (২৭), ফরিদপুর জেলার সালথা থানাধীন ফোকরা গ্রামে অবস্থান করছে এবং আসামী মোঃ রবি হাসান রানা (১৯),  মোছাঃ লাবিবা আক্তার (২১) ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চরকমলাপুর গ্রাম এলাকায় অবস্থান করছে। আসামীর সঠিক ঠিকানা পর্যালোচনার মাধ্যমে অত্র ক্যাম্প ৩ আগস্ট ২০২০ তারিখ রাতে ফরিদপুর জেলার সালথা থানাধীন ফোকরা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফিরোজ মল্লিক, মোছাঃ পারভীন আক্তার সাথী এবং ফরিদপুর জেলার
কোতয়ালী থানাধীন চরকমলাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রবি হাসান রানা ও মোছাঃ লাবিবা আক্তারকে আটক করে । এ সময় আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় উক্ত জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা মুলত একটি প্রতারক চক্র। কখনো প্রেমের অভিনয়, কখনো কাজের কথা বলে তারা বিভিন্ন সময় পুরুষদের বাসায় ডাকে এবং অন্যান্য সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ছবি তুলে রাখে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে। এই চক্রের অন্যান্য সদস্যদের
গ্রেফতারের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুর র‍্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পুলিশ সুপার,
সিনিয়র সহকারি পরিচালক দেবাশীষ কর্মকার বলেন,
৪ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় চাঁদাবাজি ও পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati