1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

নাবালিকা মীমের খোজেঁ বাবা-মা ঘুড়ে ফিরছেন দ্বারে দ্বারে 

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ১৭০৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মোসাঃ মাহামুদা খাতুন ও তার স্বামী আবুল হাসান দুদিন ধরে খুজেঁ ফিরছেন তার একমাত্র নাবালিকা মেয়ে মালিহা হাসান মীমকে(১৪)। তাকে গত ৬ জুলাই ভোর রাতে বোয়ালমারী উপজেলার ফেলান নগর এলাকার সাগর শেখ(২২) নামে এক যুবক মটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুজেঁ পাওয়া যাচ্ছে না বলে তার পিতা মাতা অভিযোগ করেছেন। অপহৃত মীম বোয়ালমারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী। তার বাড়ি উপজেলার গুনাবহ ইউনিয়নের ভবানীপুর এলাকায়।
এ বিষয়ে মীমের মাতা মোসাঃ মাহামুদা খাতুন বলেন, আমি আর আমার স্বামী দুদিন ধরে খুজেঁ ফিরছি আমার একমাত্র মেয়েকে। এরআগেও সাগর দুই বার আমার মেয়েকে অপহরন করে নিয়ে যায় জোর করে। পরে গুনাবহ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে আনা হয়। এরপর থেকে আসামী সাগর ও তার পিতাসহ পরিবারের লোকজন সুযোগ বুঝে গত ৬ জুলাই ভোর রাতে আবার আমার মেয়েকে অপহরন করে। কোন খোজঁ পাচ্ছি না বলেও তিনি জানান।
মীমের পিতা আবুল হাসান বলেন, আমরা এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি তবে এখন পর্যন্ত কোন খোজঁ থানা পুলিশ দিতে পারেনি আমাদের। আমাদের একমাত্র সন্তান মীম তাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি আমরা।
গুনাবহ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, এর আগেও সাগর দুই বার এই মেয়েকে অপহরন করে। আমি অনেক চেষ্টা করে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসি। গত ৬জুলাই ভোর রাতে আবারও অপহরনের ঘটনা ঘটেছে। ছেলে পক্ষ আমাকে বলছে মেয়ে পক্ষ মেয়েকে পালিয়ে রেখে তাদের উপর দোষ চাপাচ্ছে। আমি একজন চেয়ারম্যান হিসেবে মনে করি এটা মেয়ে পক্ষ করতে পারেনা। তবে মীম একজন নবালিকা তাকে উদ্ধার হওয়া প্রয়োজন অতি দ্রুত।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান জানান, এই বিষয়ে আমার জানামতে কোন অভিযোাগ পায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে পুলিশের পক্ষ থেকে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati