1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

ফরিদপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ দুই জনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৯৬৩ Time View

ফরিদপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ,
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়েব আলী মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ২টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়াও পরান শিকদার নামে এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে করোনায়।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়েব আলী মিয়ার বাড়ি উপজেলার কোরকদী ইউনিয়নের বামুন্দি বালিয়াকান্দি গ্রামে। নিহতের এক স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিন করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন তিনি। গত ৪ আগষ্ট মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ওই দিনই তঁার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বেলা ২টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়েব আলী মিয়া করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হয়েছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তফা মনোয়ার,  স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক সহ নতুন করে আরও ৫জন কর্মীর করোনা শনাক্ত হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে মধুখালী পৌরসভার বাসিন্দা চাল ব্যবসায়ী পরান সিকদার (৬৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার মো. আনিসুর রহমান লিটন নিশ্চিত করেছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati