1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও ১৫ ই আগস্ট শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ১৫০০ Time View

 

নিজস্ব প্রতিনিধি
৭ আগস্ট শুক্রবার সকাল এগারোটা থেকে দুইটা পর্যন্ত শহরের রথখোলার নন্দালয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা পৌর শাখা ও কোতোয়ালি শাখার উদ্যোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি তাপস সাহার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পি.কে সরকার। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস, সহ-সভাপতি ডক্টর অরূপ প্রকাশ রায় অপু, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার দাস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দৈনিক গনসংহতি পত্রিকার সম্পাদক এবং মোহনা টেলিভিশন লিঃ এর ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আশিষ পোদ্দার বিমান, কোষাধক্ষ্য শিবু প্রসাদ দাস,সহ সাধারন সম্পাদক শঙ্কর কুমার,সাহা,সাংস্কৃতিক সম্পাদক গৌতম ভদ্র, নন্দালয় এর প্রতিনিধি বিধান সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর জেলা শাখার সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার,সহ-সভাপতি অলোকেশ রায়, কোতোয়ালি পূজা উদযাপন কমিটির সভাপতি শিতাংশু মিত্র কিংকর, সাধারন সম্পাদল আ্যড চিরন্জিত রায় প্রমুখ। এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা, পৌর শাখা ও কোতোয়ালি শাখার অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সভার শুরুতেই শ্রীমৎভগবত গীতা থেকে পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শ্রী জয় বিশ্বাস। সভার এক পর্যায়ে নন্দন এর প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ কুুুমার তনুর স্বর্গীয় পিতা বিনয় কুমার সাহা ও স্বর্গীয়া মাতা বীনা রানী সাহার   স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়  সবার সর্বসম্মতিক্রমে শ্রী বিধান সাহা কে আহ্বায়ক ও অজয় দাস কে সদস্যসচিব করে ১১ সদস্যের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়। ১১ ই আগস্ট সকাল ৯ টায় শহরের প্রতিটি মন্দিরে প্রসাদ ফুল এবং আগরবাতি প্রদান করা হবে। বিকাল ৪ টা থেকে শহরের নন্দালয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা এবং ১০১ জন মায়েদের মধ্যে শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। রাত ৮ টায় কেককেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হবে। পরের দিন ১২ ই আগস্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি এবং নন্দালয় প্রতিষ্ঠাতা বিশ্বজিত কুুুমার তনুর অর্থায়নে গরীব ও অসহায় এর মাঝে বস্ত্র বিতরণ করা হবে।

আগামী ১৪ ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১১ ঘটিকা হতে ১১ টা ১৫ মি পর্যন্ত প্রতীকী মানববন্ধন পালন করা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এবং সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জীর নির্দেশক্রমে,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা, পৌর শাখা ও কোতোয়ালী শাখার সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati