1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা খেলোয়াড়দের অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল) ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩, আহত ৪
শিরোনাম :

বঙ্গমাতার আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহবান ফরিদপুর জেলা প্রশাসকের

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ১৫৬২ Time View

নিজস্ব প্রতিনিধি :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ডিজিটাল প্লাটফর্মে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমাদের জীবনে হাজার হাজার অপূর্ণতা রয়েছে। আমরা অধিকাংশ মানুষই আমাদের লক্ষ্যে পৌছতে পারি না। কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনরতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছিলেন। বঙ্গমাতা আমাদের শিখিয়েছেন কিভাবে ঘর সংসার সামলানোর পরেও স্বামীকে দেশের সেবায় নিয়োজিত রেখে দেশকে স্বাধীন করা যায়।

জনাব অতুল সরকার আরো বলেন, বঙ্গমাতা একজন মহীয়সী নারী। তিনি বঙ্গবন্ধুকে সার্বক্ষনিক অনুপ্রেরণা দিয়েছেন দেশের জন্য। এই মহীয়সী নারীর আদর্শ আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাকে শ্রদ্ধা করার অর্থই হচ্ছে সকল নারীকে শ্রদ্ধা করা।

৮ আগস্ট ২০২০ শনিবার ফরিদপুর জেলা প্রশাসক সম্মলন কক্ষে বেলা ১০ টায় অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে অতিরিক্ত পুলিশ ‍সুপার মো: জামাল পাশা, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, ফরিদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati