1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

বন্যার পানিতে ফরিদপুরে মধুমতির ভাঙনে দিশে হারা মানুষ 

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ১৫০৮ Time View

নিজস্ব প্রতিনিধি ;
প্রথম ও দ্বিতীয় দফার বন্যার পানিতে ফরিদপুরের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের যেমন ক্ষতি হয়েছে অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে নদী ভাঙন। মধুমতির ভাঙনের স্বীকার আলফাডাঙ্গার তিনটি ইউপির বিস্তৃর্ণ এলাকা জুড়ে। ভাঙন কবলিত এলাকার মানুষ এখন দিশে হারা অবস্থায়।

মধুমতির নদীর ভয়াবহ ভাঙনে এরই মধ্যে বিলিন হয়েছে সরকারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ফসলি জমি ও বসতবাড়ী । এছাড়াও নদীর গর্ভে চলে গেছে একটি গুচ্ছ গ্রাম। গত ১৫দিনে আলফাডাঙ্গার গোপালপুর, পাচুরিয়া ও টগরবন্দ ইউনিয়নের কয়েকশ পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সরিজমিনে গিয়ে দেখা গেছে, মধুমতির ভাঙনে আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া এলাকার বঁাশতলা সড়কটির অধিকাংশ, টগরবন্দ ইউনিয়নের শিকারপুর সড়ক ও চরডাঙ্গা-চরআজমপুর সড়কটি নদীর গর্ভে চলে গেছে। এছাড়া ঝুকির মধ্যে রয়েছে এ অঞ্চলের বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসা।

এই নদীর আগ্রাসনে বিলীন হচ্ছে পাশ্বাবর্তী মধুখালী উপজেলার কামারখালী ইউপির বিস্তৃণ এলাকা।

আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের ১৫টি গ্রাম নদী ভাঙনের কবলে পড়েছে এখন। এতে প্রতিদিনই ভাঙছে ফসলি জমি।

এবারের বন্যায় ফরিদপুরের সাত উপজেলার সাড়ে ৫শ গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে দুই লক্ষাধীন মানুষ।

ভাঙন কবলিত এলাকার মানুষেরা বলছে, “আমাদের ভিটা-মাটি আর হারাতে চাই না, সরকার আমাগো নদী বাইধে দিক, সরকার আমাগো না দেখলে আমরা বাচতে পারবো না

সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী,পানি উন্নয়ন বোর্ড,ফরিদপুর বলেন
‘ভাঙন কবলিত জায়গায় জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে। নদীতে যে স্রোত তাতে স্থায়ী ব্যবস্থা না নিলে ভাঙন রোধ করা কঠিন। তবে স্থায়ী বঁাধ নির্মানে আমরা প্রকল্প পাঠিয়েছি, সেটি অনুমোদিত হলে ভাঙন রোধ হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati