1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

স্বপ্নযোগে লাশের সন্ধান পাওয়ার ব্যাখা চান নিহত শিশু ফয়সালের পরিবার শিশু ফয়সাল হত্যা মামলা: ৯ বছর পর ঘটনাস্থল পরিদর্শন করলেন সিআইডি কর্মকতার্রা

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ১৪৪৯ Time View
নিজস্ব  প্রতিনিধি: ০৯ আগষ্ট ২০২০ রোববার
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের ১০ বছরের শিশু ফয়সাল হত্যা মামলা পুন:তদন্তে আজ রোববার (০৯ আগষ্ট) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। উচ্চ আদালতের নির্দেশে হত্যাকান্ডের ৯ বছর পর এ মামলাটি তদন্ত করছে সিআইডি।
এসময় ফরিদপুরের সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম ও ফয়সাল হত্যা মামলায় সিআইডির তদন্ত কর্মকতার্ (আইও) এসআই মোয়াজ্জেম হোসেনসহ সিআইডি সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ডুমাইনে পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন এবং পরিবার কল্যাণ কেন্দ্রের কমর্ী বদরুল আলম সোনা মোল্যার (৭০), পাশ্ববতর্ী বাড়ির বাসিন্দা কবিতা রানী, ডুমাইন ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মাসুম ও ইউপি মেম্বার আজিজুল ইসলামের বক্তব্য রেকর্ড করেন। এছাড়া তদন্তদকারী দলটি নিহত ফয়সালের বাড়িতেও যান।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম হত্যা মামলা তদন্তে ডুমাইনে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কয়েকজনের সাথে কথা বলেছি। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় বিস্তারিত জানানো যাচ্ছে না।
উচ্চ আদালতের নির্দেশে ফয়সাল হত্যা মামলা পুনরায় তদন্ত শুরু করে সিআইডি। তদন্তে নেমেই গত ২ জুলাই তারা চালকলের মালিক তুজাম বিশ্বাস ও নৈশ প্রহরী জসীম মোল্যাকে গ্রেফতার করে।
২০১১ সালের ১৫ এপ্রিল নিখোঁজ হয় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শেখের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র ফয়সাল। এরপর জিডির সূত্র ধরে জাহাঙ্গির আলম পলাশ ও মুরাদ বিশ্বাস নামে দুজনকে গ্রেফতার করে রিমান্ডে এনে একসাথে জিজ্ঞাসাবাদের দুদিন পর ১৫ মে ওই পরিবার কল্যাণ কেন্দ্রের সেফটি ট্যাংকে পাওয়া যায় ফয়সালের লাশ। ঘটনাটি তখন ব্যাপক আলোচিত হয়ে ওঠে। তবে মাত্র চার মাসের মধ্যে তদন্ত শেষে তড়িঘড়ি করে আদালতে চার্জশীট দেয়ার অভিযোগ উঠে এ মামলায়।
ডুমাইন ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সাংবাদিকদের জানান, ফয়সালের লাশের সন্ধান কিভাবে মিললো সে রহস্যই জানা হলোনা। মামলার তৎকালীন তদন্তকারী কর্মকতার্ এসআই বিপুল দে লাশটি উদ্ধার করেন। তবে লাশের সন্ধান কিভাবে পেলেন সেকথা জানতে চাইলে এসআই বিপুল জানান স্বপ্নযোগে এটি জেনেছেন! এটি কোন তদন্তকারী কর্মকতার্র গ্রহণযোগ্য বক্তব্য হতে পারে না।
কবিতা রানী (৩৫) নামে নামে এক নারী বলেন, তার বাড়ি ওই সেফটি ট্যাংকের পাশেই। লাশ উত্তোলনের দিন খুব সকালে এসআই বিপুলকে প্রথমে একা ওই স্থানে আসতে দেখেন। এরপর পুলিশ ফোর্স নিয়ে এসে লাশ তুলেন।
নিহতের ভাই নাসিরুদ্দিন বলেন, লাশের সন্ধান কিভাবে পেলো এবং ফয়সালের প্যান্টে কেনো কুড়া লাগানো ছিল এই রহস্য উদ্ঘাটন হওয়া জরুরি। আমাদের বলা হয়েছিল চাল কলে ফয়সালকে হত্যা করে লাশ গুম করা হয়। তাহলে এসব আসামীরা এতো তাড়াতাড়ি কিভাবে ছাড়া পায়? তিনি জানান, গত বৃহস্পতিবার (৬ আগষ্ট) জেলা জজ আদালত হতে সম্প্রতি গ্রেফতার দুই আসামী জামিন লাভ করেছে। তার আগে পুলিশের হাতে গ্রেফতার অপর দুই আসামীও জামিনে বেরিয়ে মামলার তদন্ত ও সাক্ষিদের প্রভাবান্বিত করতে চাইছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati