1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

বোয়ালমারীতে অবৈধভাবে খাল দখল স্থানীয়দের মাঝে উত্তেজনা

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ১৫৩৩ Time View
 বোয়ালমারী  প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের টুংরাইল খাল দখল নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে একটি ভিত্তিহীন  মিথ্যা সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ওই অনলাইন পোর্টালে কাজ করা প্রভাষ চৌধুরী নামে জনৈক সাংবাদিক তার এক নিকট আত্মীয় টুংরাইলের পুতুল রানী বিশ্বাষের খালের সরকারী জমি দখল করাকে বৈধতা দিতে উঠে পড়ে লেগেছে। প্রভাস  চৌধুরী  সরকারি খালকে ব্যক্তিগত জায়গা বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। মিথ্যা সংবাদ পরিবেশনের পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে বিষয়টি নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মাঝে এ নিয়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রভাষ চৌধুরী নিজের আত্মীয়কে সুবিধা পাইয়ে দিতে পার্শ্ববর্তী  উপজেলার এক আওয়ামীলীগ নেতাকে ব্যবহার করে এবং মিথ্যা সংবাদ পরিবেশন করে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিকে বিভ্রান্ত করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদ্য খননকৃত টুংরাইল খালের দক্ষিনপার সড়ক ঘেষা প্রায় ২০ টি দোকান দিয়ে ব্যবসা করছে স্থানীয় গ্রামবাসী। কয়েক মাস আগে খালটি সংস্কারের সময় দোকানগুলো সরিয়ে দেয় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান। খাল খনন শেষে অন্যান্য ব্যবসায়ীরা নিজ স্থানে বসতে পারলেও আনন্দ বিশ্বাষসহ বেশ কয়েকজনের জায়গা অবৈধভাবে দখল করে নেয় পুতুল রানী বিশ্বাস। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পার্শ্ববর্তী উপজেলা কাশিয়ানীর এক নেতার ছত্রছায়ায়  জায়গাটি দখল করে নেন পুতুল। তবে পুতুল রানীর দাবি খাল পার দিয়ে যাওয়া সড়কটি তার পৈতৃক সম্পত্তির উপর দিয়ে গেছে। বর্তমানে জায়গাটি সরকারিভাবে রাষ্ট্রের সম্পদ হলেও এখানে দোকান তোলায় তার অধিকার বেশি তাই সে এ জায়গায় দোকান দিয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালটি দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হলে ওই সাংবাদিক জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেন।
এ ব্যাপারে রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, “খাল সংস্কারের স্বার্থে দোকানগুলো সরিয়ে দিয়েছিলাম আমি। খাল খননের পর আগে যাদের দোকান ছিল তারা অনেকেই  আর আগের জায়গায় আসতে পারেনি। জায়গা নিয়ে যেহেতু বিরোধ সৃষ্টি হয়েছে তাই ওই জায়গা কারো দখলে না থাকাই ভাল।”
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, “পার্শ্ববর্তী উপজেলার আওয়ামীলীগ নেতা আকরাম খানের ইন্ধনে টুংরাইল খালকেন্দ্রিক উত্তেজনা বিরাজ করছে। এটির সমাধান না হলে ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।”
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা আকরাম খান বলেন, “বোয়ালমারী উপজেলা প্রশাসন খালটি দখলমুক্ত করার উদ্যোগ নিলে ওই গ্রামের লোকজন আমার কাছে আসে। সরকার শুকনো মৌসুমে সাধারণ মানুষের কল্যানে যা ভালো, তা করলে আমার আপত্তি থাকবে না।”

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati