1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

নগরকান্দার এসিল্যান্ড আহসান মাহমুদ রাসেল করোনায় আক্রান্ত।

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৯৩ Time View

শাহিদুজ্জামান, শাহিদ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায়, করোনা পরীক্ষার জন্য গত রোববার (৯ আগস্ট) নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন।

বাংলাদেশে করোনা ভাইরাস আসার শুরু থেকে, জনগণকে সচেতন করতে হ্যান্ডমাইক হাতে নিয়ে নগরকান্দা উপজেলার সর্বত্র ছুটে চলেছেন আহসান মাহমুদ রাসেল। সামাজিক দুরত্ব মেনে চলার গুরুত্ব, মাস্ক ব্যবহার নিশ্চিত করা, নিয়ম মেনে বাববার হাত ধোয়ার প্রয়োজন সম্পর্কে জনগণকে সচেতন করতে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এলাকার হাট-বাজারে, গ্রামে ও সড়কে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। অসচেতন মানুষদের সচেতন করতে, বাধ্য হয়ে কখনো কখনো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। করোনা ভাইরাস সংক্রমন থেকে জনগণকে রক্ষা করার জন্য সবাই ঘরে রাখতে চেষ্টা করেছেন। প্রতিদিন রাস্তার মোড়ে, হাট-বাজরে মাইক হাতে নিয়ে নিজেই সবাইকে সতর্ক করেছেন, সচেতন করেছেন। এ কারনে এখন এলাকার মানুষের কাছে তিনি “ক্যানভাচার ম্যাজিস্ট্রেট” নামে বেশি পরিচিত। এছাড়া, করোনা পরিস্থিতিতে কর্মহারা অসহায় মানুষের ঘরে পৌছে দিয়েছেন খাদ্য সামগ্রী। বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। “মানুষ মানুষের জন্য” মানব জীবনের এই মহান দায়িত্ব ও কর্তব্য পালনে সর্বদা ছুটে চলা নির্ভীক সৈনিক সেই “ক্যানভাচার ম্যাজিস্ট্রেট” আহসান মাহমুদ রাসেল এখন করোনা আক্রান্ত । তিনি করোনা মুক্ত হতে এখন ঘরে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন, সাবধানে থাকছেন।

করোনা ভাইরাস মুক্ত হতে সবার কাছে দোয়া চেয়েছেন, নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান আহসান মাহমুদ রাসেল। তিনি বলেন, আমি সুস্থ হয়ে আবারো আগের মতো এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাড়াতে চাই। যদি আমার সামান্য জীবনে, মাত্র একজন মানুষেরও উপকারে আসতে পারি, সেটাই হবে আমার মানব জীবনের স্বার্থকতা। দেশ ও মানুষের কল্যাণে এ মানব জীবন উৎসর্গ করতে পারলে, নিজেকে ধন্য মনে করবো।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati