1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

বোয়ালমারীতে সন্ত্রাসী হামলায় জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক  আহত

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৭৯৪ Time View

বোয়ালমারী  প্রতিনিধিঃ

পারিবারিক কোন্দলের জের ধরে ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য মো. লিটন মৃধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত  অবস্থায় বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

জানা যায়, বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামের  মনা মৃধার সাথে জমি নিয়ে বিরোধ চলছিল লিটন মৃধার। বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুলের বাড়ীতে শোনামেলার এক পর্যায়ে হাতাহাতি  হলে মনা মৃধার ছেলে ফরহাদ মৃধা ক্ষিপ্ত হয়ে দেশিও ধারালো অস্ত্র রামদা দিয়ে লিটন মৃধার উপর ঝাপিয়ে পড়ে। এ সময় রামদায়ের  এলোপাথাড়ি  কোপে লিটন মৃধার মাথার পিছনে ও বাম হাতে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ ৪ জনকে আটক করেছে।  আটককৃতরা হলেন মনা মৃধা (৬৫), জাহাঙ্গির মৃধা (৫৫), কামরুল মৃধা (৫০) ও রাজিব মৃধা (১৬)।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান,  ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে ও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati