1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

ফরিদপুরে বাবাকে কুপিয়ে জখম করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা।

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ১০৪৫ Time View

শাহিদুজ্জামান,শাহিদ

ফরিদপুরের নগরকান্দায় বাবাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম ফকির (৩৫)।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

আহত বাবা আছিরুদ্দিন ফকির (৬২) নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামের মৃত আলতাফ ফকিরের ছেলে ও ছাইফুন্নেছা জামে মসজিদের মোয়াজ্জিন।

এ ঘটনায় ছেলে শহিদুলকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে মসজিদের মাইকে ফজরের আজান দিচ্ছিলেন আছিরুদ্দিন ফকির। এ সময় মোয়াজ্জিন আছিরুদ্দিনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করে তার ছেলে শহিদুল ইসলাম। মুয়াজ্জিন আছিরুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আছিরুদ্দিন ফকির গোড়াইল গ্রামের ছাইফুন্নেছা জামে মসজিদের মুয়াজ্জিন। বৃহস্পতিবার ভোরে ফজরের আজান দিচ্ছিলেন তিনি। আজান শেষ না হতেই আছিরুদ্দিন ফকিরের আত্মচিৎকার শুনতে পান প্রতিবেশীরা।

তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মুয়াজ্জিন আছিরুদ্দিন রক্তাক্ত জখম অবস্থায় তার ছেলে শহিদুলকে জাপটে ধরে আছেন। শহিদুলের হাতে এ সময় ধারালো একটি ছুরি ছিল।

আহত আছিরুদ্দিনের শরীর থেকে এ সময় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মসজিদের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল।

প্রতিবেশী আজিজ মাতুব্বরসহ স্থানীয়রা বলেন, আমরা গ্রামবাসী মসজিদ থেকে আহত আছিরুদ্দিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে নেয়ার পথে আহত আছিরুদ্দিন বলেন, হত্যা করতে আমাকে ছুরি দিয়ে কুপিয়েছে শহিদুল। ওকে তোরা ধর, ছাড়িস না। আমি মনে হয় বাঁচব না। আমি মারা গেলে জমি আমার দুই মেয়ে ও নাতিদের দিস। শহিদুল যেন আমার কোনো সম্পত্তি না পায়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati