1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

ফরিদপুরের বোয়ালমারীতে আবাসন ব্যবসা নিয়ে দুই ব্যবসায়ীর দ্বন্দ্ব

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৭৩৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে আবাসন ব্যবসার দুই অংশীদার একে অপরের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগ করেছেন। এক পক্ষ চেক জালিয়াতির ব্যাপারে অপর অংশীদারের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন আর আরেকজন থানায় চেক চুরির মামলা করে মিথ্যা মামলার আশংকা করে আদালতে অভিযোগ দাখিল করেছেন।
বোয়ালমারীর কাজী হারুন শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাজী আব্দুল্লাহ আল রশীদ নামে ওই ব্যবসায়ী জানান, দুই বছর আগে তিনি একটি আবাসন ব্যবসা শুরু করেন। যার মূল অংশীদার ছিলেন বায়েজিদ আব্দুল্লাহ। তবে কাগজপত্রে অংশীদার ছিলেন বায়েজিদের ছোট ভাই মেহেদি হাসান। তিনি বলেন, ব্যবসার ডিরেক্টরশীপের পাওনা বাবদ মেহেদি হাসান রাজিব তাকে ১০ লাখ টাকার এবং ছোট ভাইকে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য ধার নেয়া টাকা পরিশোধবাবদ ২৫ লাখ টাকার দুথটি চেক প্রদান করেন। কিন্তু দীর্ঘদিনেও ওই দুটি চেক নগদায়ন করতে না পেরে গত মাসে তিনি মেহেদি হাসানকে একটি উকিল নোটিশ পাঠান।
তার অভিযোগ, মেহেদি হাসান থানায় তার বিরুদ্ধে উল্টো আদালতে চেক চুরির মামলা করেন। গত ৯ আগষ্ট ওই মামলার তদন্তে এসে বোয়ালমারী থানার এসআই সাইফুদ্দিন তাকে থানায় ডেকে নেন। সেখানে পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষের লোকেরা তার নিকট থেকে চেক দুটি ফিরিয়ে দিতে বলেন। উর্দ্ধতন পুলিশ কর্মকতার্দের তিনি বিষয়টি অবহিত করেছেন।
এব্যাপারে এসআই সাইফুদ্দিন বলেন, আদালত হতে তদন্তের নির্দেশ পেয়ে কাজী আব্দুল্লাহকে ডাকা হয়েছিল বিষয়টি জানতে। থানায় ডেকে লোকজন জড়ো করে তাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ সঠিক নয়। এব্যাপারে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
মেহেদি হাসান রাজিব এব্যাপারে চেক প্রদানের অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, ওই ব্যবসায়ে সবমিলিয়ে খরচই হয়েছিল ২০ লাখ টাকা। যার মধ্যে আমার বিনিয়োগ ছিল ১৫ লাখ। আর ছোট ভাইকে অস্ট্রেলিয়া পাঠাই ২০১৬। তাতে খরচ হয়েছিল ৮ লাখ। তাহলে কেনো তাকে এতো টাকার চেক দিবো? তিনি বলেন, ব্যবসার হিসেব নিকাশ চাওয়ায় তার সরলতার সুযোগ নিয়ে কাজী আব্দুল্লাহ হারুন এসব অভিযোগ করছে বলে তিনি জানান। এই ব্যবসায় বায়েজিদ আব্দুল্লাহর কোন সম্পৃক্ততা নেই।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati