1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

জাতীর শোক দিবসে আওয়ামীলিগের আলোচনা সভায় ফরিদপুরের লুটেরা ও দূর্নীতিবাজদের হুশিয়ারী

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ১০৮৭ Time View

নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিশাল শোক সভা থেকে বিগত দিনের ফরিদপুরের লুটেরা ও দূর্নীতিবাজদের হুশিয়ারী উচ্চরন করা হয়েছে। এ মঞ্চ থেকে লুটেরাদের প্রতিহত করার ঘোষনা দেয়া হয়। শুরুতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা ও পরে সহ-সভাপতি শিল্পপতি মো. শামীম হকের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডঃ শামচুল হক ভোলা মাস্টার, কেন্দ্রীয় আ.লীগ নেতা বাবু বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা কবিরুল আলম মাও, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা সম্পাদিকা আইভি মাসুদ, সাবেক অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান খান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ ফারুক হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুল আহাদ সেলিম, থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ বদিউজ্জামান বাবুল, সাবেক শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মঞ্জুর আলী, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, সাবেক ছাত্র নেতা কাজী মমিতুল হাসান বিভুল, আওয়ামী লীগ নেতা খন্দকার আশরাফুজ্জামান মুরাদ সহ নেতৃবৃন্দ।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শোক সভা, প্রতিবাদ সভায় পরিণত হয়। হাজার হাজার তৃণমূল নেতাকমর্ীরা বৃষ্টি উপেক্ষা করে এই শোক সমাবেশে সমবেত হয়। বাঁধ ভাঙা আ.লীগ নেতাকমর্ীদের উত্তাল জনসমুদ্রে নেতাদের মধ্যে কেন্দ্রীয় নেতা বাবু বিপুল ঘোষ বলেন এই ফরিদপুরে শোষণ, নিপিড়ন, লুটপাট হয়েছে। হেলমেটবাহিনী, হাতুড়িবাহিনীর সন্ত্রাসী নৃশংসতায় ফরিদপুর ছিল বাকরুদ্ধ। আজ আমরা মুক্ত। অপশক্তি যত শক্তিশালী হোক তার নিস্তার নেই। তিনি সাবেক মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন এমপিথর কথা উল্লেখ করে বলেন উনি অযাচিত সম্পদের মালিক হয়েছেন। তার প্রশ্রয়ে লেভী-ফুয়াদ হেলমেটবাহিনী করেছিল। আর রুবেল-বরকত হাতুড়ি বাহিনী করে টেন্ডারবাজী, ভূমি দখল থেকে শুরু করে হাজার হাজা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশের বাহিরে পাচার করেছে। মন্ত্রীর ভাই বাবর ফরিদপুরকে লুটপাট করে খেয়েছে। চোরের দল দোলন, বাইদা জাহিদ, স্বপন পাল, অনিমেষসহ চারজন ইউ,পি চেয়ারম্যান মহা দুনর্ীতিবাজ। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ফরিদপুর আজ নিঃশ্বাস নিতে শুরু করেছে। আজকের এই প্রতিবাদ সভায় হাজার হাজার নেতাকমর্ীর উপস্থিতি বলে দেয় সমবেত ঐক্য কি পরিস্থিতি তৈরী করতে পারে?

শোক সভার সভাপতি শামীম হক বলেন, যারা লুটপাট করেছে, আওয়ামী লীগ নেতাকমর্ীদের হামলা করেছে, বঞ্চিত করেছে, তাদের ক্ষমা নেই। স্বাধীনতার স্বপক্ষের শক্তি আজ জেগে উঠেছে। দুবৃত্তরা পালাবার পথ পাবে না। সভা শেষে সকলের মধ্যে উন্নত খাবার বিতরণ করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati