1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

মধুখালীতে একরাতে  এক বাড়ীতে ডাকাতি ও এক বাড়ীতে চুরি : নগদ টাকা, স্বর্ণালংকার লুট

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ১৩৭১ Time View

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের এক বাড়ীতে ডাকাতি ঘটনা ঘটেছে। এ ছাড়াও পার্শ্ববর্তী কোড়কদি ইউনিয়নের এক বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ডাকাত এবং চোরেরা এ সকল বাড়ী থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে এ ডাকাতি ও চুরির ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাগাট ইউনিয়নের বোস পাড়ার বাসিন্দা সুশান্ত বোসের বাড়ীতে ৫/৭ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই ক্লোরফোম দিয়ে বাড়ির মালিক সুশান্ত বোস ও তার স্ত্রীকে অজ্ঞান করে। পরে বাড়িতে থাকা তাদের দুই মেয়েকে বেধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
সুশান্ত বোস জানান, আমরা সবাই রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। মেয়েরা যে রুমে থাকে সেই রুমের জানালা কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই আমাকে ও আমার স্ত্রীকে ক্লোরফোম দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে আমার মেয়েদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায় ডাকাত দল।
তিনি আরো জানান, ডাকাতদল পরিবারের মহিলা সদস্যদের মারপিট করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি থানাকে অবগত করা হবে।
অপর দিকে পার্শ্ববর্তী কোড়কদি ইউনিয়নের কাঁটাখালী গ্রামের মুন্সী আব্দুর রব (অবসরপ্রাপ্ত) শিক্ষকের বাড়ীতে একই রাতে চুরির ঘটনা ঘটেছে।
শিক্ষক আব্দুর রব জানান তিনি বাড়ী থেকে বিকাল ৪টার দিকে বের হয়ে যান।  রাত ৮টার দিকে বাড়ী ফিরে তার ঘরের বাইরের ও ভিতরের গেটের তালা ভাঙ্গা দেখে ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আলমারী ভাঙ্গা ও বিছানাপত্র এলোমেলো এবং ঘরে থাকা হাত খরচের ৫ হাজার টাকা চোরেরা নিযে গেছে। তার বাড়ী বাড়ীতে কেউ না থাকার সুযোগে চোরেরা চুরির ঘটনা ঘটান বলে তার ধারনা।
মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, ডাকাতি নয় চুরির ঘটনা বিষয়টি এখন পর্যন্ত কেউ জানায়নি। খোঁজ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati