1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

চরভদ্রাসনে নানা বাড়ীতে যাবার পথে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৬৯৮ Time View

নিজস্ব প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের সৌদিপ্রবাসী শেখ রাসেলের দুই সন্তান অমি আক্তার (১৫) ও তানিম হোসেন (১০) পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার দিকে। নিহত অমি আক্তার চরভদ্রাসন পাইলট স্কুলের নবম শ্রেনীর ছাত্রী এবং তানিম হোসেন আল হেরা কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেনীর ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, দুই ভাই-বোন তাদের নানা নয়ন মোল্যার বাড়ীতে যাবার জন্য বুধবার সন্ধ্যায় কাঠ ও টিন দিয়ে বানানো ‘তাফালে’ করে ভুবনেশ^র নদী পাড় হচ্ছিল। পথিমধ্যে বৈরি আবহাওয়ার কারনে ‘তাফাল’টি ডুবে গেলে অমি ও তানিম পনিতে তলিয়ে যায়। অমি ও তানিম সাতার জানতোনা বলে জানায় তাদের স্বজনেরা। এ ঘটনার পর রাতে স্থানীয়রা ভুবনেশ^র নদী থেকে অমি আক্তারের লাশ উদ্ধার করলেও স্থানীয় এলাকাবাসী ও সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১১টা পর্যন্ত তল্লাসী চালিয়েও তানিমের লাশ খুঁজে পায়নি। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ডুবুরীরা নদীর তলদেশ থেকে তানিমের লাশটি উদ্ধার করে।
এদিকে, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা নিহত দুই ভাই-বোনের দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা প্রদান করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati