1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

বাবার জন্য ঔষধ কিনতে গিয়ে গনধর্ষণের শিকার কিশোরী

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৮৭১ Time View

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরে ১৪ বছর বয়সী এক কিশোরী গণ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত ১১ আগস্ট সন্ধ্যা রাতে। তবে বখাটে ধর্ষকদের হুমকির কারনে অসহায় ওই পরিবারটি আইনের আশ্রয় নেওয়াসহ কিশোরীর চিকিৎসা করাতে পারেনি।

বুধবার (১৯ আগস্ট) রাতে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীটি হাসপাতালে ভর্তি হওয়ার পর গণ ধর্ষণের এ বিষয়টি জানাজানি হয়ে যায়।

এর পরে বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশ ফরিদপুর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ ধর্ষণের সাথে জড়িত চার তরুণকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ওই কিশোরীর বাবা বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পাঁচ তরুণের নাম উল্লেখ করে গণ ধর্ষণের অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী জানা গেছে, ওই কিশোরীর বাবা অসুস্থ। গত ১১ আগস্ট মাগরিবের নামাজের পর ওই কিশোরী শহরের গোয়ালচামট মহল্লার লাক্সারী হোটেল সংলগ্ন এলাকায় অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে যায়। ওই সময় পাঁচজন তরুণ ওই কিশোরীকে জাপটে ধরে মুখ আটকে শ্রীঅঙ্গন এক নম্বর গলির মাথায় সন্তোষ সাহার বাড়ির পিছনে একটি ভিটায় নিয়ে যায়।

ওই কিশোরীকে ওই ভিটায় নেওয়ার পর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ী সড়ক বিহারী কলনী এলাকার আসিবুর রহমান ওরফে আপন (২৪), ইমরান শেখ (২৪) ও পাপন শেখ (২৩) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই কিশোরীকে ধর্ষণ করেন। এসময় ধর্ষকদের সহায়তা করে একই এলাকার নান্নু শেখ (২৪) ও মালেক সরদার (২৪) নামে অপর দুই তরুণ। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়েলে রাত ৯টার দিকে তাকে শ্রীঅঙ্গণ পুকুর পাড়ে রেখে যায় বখাটেরা। যাওয়ার সময় ওই বখাটেরা এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয় ভীতি দেখায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার ওই কিশোরী হাসপাতালে ভর্তি হলে জঘন্ন ও মর্মান্তিক এই গণ ধর্ষণের ঘটনাটি পুলিশের গোচরে আসে। পরে ওই তরুনীর সাথে কথা বলে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চার তরুণকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ওই কিশোরীর বাবা বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে পাঁচ তরুণকে আসামি করে গণ ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা করেছেন। তিনি বলেন, শুক্রবার গণ ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া ওই তরুণদের জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানানো হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, গণ ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে হাসপাতালের লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তিনি বলেন, শুক্রবার ওই কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থনান্তর করা হবে

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati