1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা খেলোয়াড়দের অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল) ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩, আহত ৪
শিরোনাম :

ফরিদপুর লক্ষ্মীপুর ডগ বস্তি মাদকের স্বর্গরাজ্য

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮০২ Time View

নিজস্ব প্রতিনিধি : ফরিদপুর শহরের লক্ষ্মীপুর স্টেশন প্লাটফর্ম সংলগ্ন ডগ বস্তিতে চলছে রমরমা মাদকের ব্যবসা। বিশেষ একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ফরিদপুরে বিভিন্ন স্থানের পাশাপাশি এই বস্তিটিকে মাদকের স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী সাহেদা, উজ্জ্বল গাছি, হাতকাটা মনাসহ একটি গ্রুপ এই মাদক ব্যবসার পিছনে রয়েছে। ফরিদপুরের তৎকালিন পুলিশ সুপার বিজয় বসাক ৭ বছর পূর্বে উজ্জ্বল গাছির ঘরে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছিল। ঐ মামলায় কুলসুমসহ কয়েক আসামীর যাবৎজীবন সাজা ও উজ্জ্বল গাছির ১০ বছর সাজা হয়। মামলার রায়ের পর সে নগরকান্দা পালিয়ে যায়। কিছুদিন পর মাদক ব্যবসায়ী সাহেদার আত্মীয় হবার সুবাদে এই ব্যবসার অঙ্গনে তার একটি গ্রুপ তৈরী হয়। পুলিশের তালিকায় মনা ও সাহেদা একজন তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। বহুবার কারাবরন করেছে অসংখ্য মামলায়। যখন ফরিদপুরে পুলিশ প্রশাসন মাদক অভিযানে সাড়াশি অভিযান শুরু করে তখন এই মাদক ব্যবসায়ীরা নানা ছদ্মবেশ আর কৌশল অবলম্বন করে। হাতকাটা মনা মাদক ব্যবসায় থাকবে না মর্মে কিছুদিন পূর্বে পুলিশের সাথে সমঝোতা করে লিখিতভাবে। এই বিশেষ পদ্ধতিটি সমন্বয় করে তখন উজ্জ্বল গাছি। আর ফরিদপুর জেলার মাদকের গডফাদার হারোকান্দির এক বড় ভইয়ের নির্দেশে তারা কৌশল বদলায়। কথায় বলে, “চোরায় না শুনে ধর্মের কাহিনীচ্। নানা বেশ ধারন করে তাদের ব্যবসা চালিয়ে যায়। উজ্জ্বল কিছুদিন একটি বাহিনীর সোর্স হিসেবেও কাজ করে। তার মাদকের বিস্তার সারা ফরিদপুরে বড় ভাইয়ের নির্দেশে আর সাহেদার মাদক সিন্ডিগেটের দায়িত্ব পালন করছে নেপথ্যে। এ বিষয়ে উজ্জ্বল গাছির সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। লক্ষ্মীপুর এলাকার ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আঃ জলিল শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে আমরা চেষ্টা করেছি তাদেরকে এ ব্যবসা থেকে বিরত রাখার, কিন্তু তারা শোনেনি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati