1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা খেলোয়াড়দের অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল) ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩, আহত ৪
শিরোনাম :

প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৮৫ Time View

নিজস্ব প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা অনিয়মের অভিযোগে একটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযান পরিচালনার খবর পেয়ে অন্যসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

বুধবার ২ (সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত পপুলার প্রাইভেট হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. বায়েজিদকে ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. মাহবুবুল ইসলাম।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান, আলফাডাঙ্গা থানার এস আই মো. মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পপুলার প্রাইভেট হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তাদের মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করার অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ও মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ- ১৯৮২ এর ৮ (১৩) ধারা অনুযায়ী ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। দু’টি আইনে মোট ৫৫,০০০ (পঞ্চান্ন হাজার) টাকা জরিমানা করা হয়।

আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মাহবুবুল ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি প্রাইভেট হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। পরে অন্যসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গেলে সংশ্লিষ্ট সকলে পালিয়ে যায়। এসময় তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati