1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জমি অধিগ্রহণে অনিয়ম

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫০ Time View

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসের জন্য প্রয়োজনীয় জমি নির্ধারণের ক্ষেত্রে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
নিয়ম অনুযায়ী আগ্রহী জমির মালিকদের সাথে যোগাযোগ করে তিনটি প্রস্তাবিত জমির একটিকে চুড়ান্ত করে সরকার। কিন্তু পরে রহস্যজনক কারণে ওই জমিটি অধিগ্রহণের জন্য নির্ধারণ না করে নিয়মের ব্যাত্যয় ঘটানো হয়। ওই জমিটি বাদ দিয়ে অপর তিনটি জমির তপশিল সরোজমিনে দর্শনের বিকল্প প্রস্তাব দেয় পরিবার পরিকল্পনা বিভাগ। দ্বিতীয় এই তালিকায় তিনটি জমির মধ্যে দুটিরই পরিমাণ ৩০ শতাংশের কম, যা জমি নির্ধারণের প্রধান শর্তের লঙ্ঘন।
অনুসন্ধ্যানে জানা যায়, পরিবার পরিকল্পনা অফিসের এই ভবন নির্মানের জন্য ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ৩০ শতাংশ জমি অধিগ্রহণের জন্য ২০১৩ সালের ৫ নভেম্বর একটি পরিপত্র জারি করে মন্ত্রনালয়ের নির্মাণ অধিশাখা। বহুদিন যাচাই বাছাইয়ের পর ২০১৮ সালের ২২ নভেম্বর ৩টি জমির প্রস্তাবনা চুড়ান্ত হয়। এদের মধ্যে আওলাদ হোসেন বাবর তার ৩৩.২৪ শতাংশ জমি উপযুক্ত বিবেচনা করে অধিগ্রহণের জন্য আবেদনও করেন সরকারের কাছে। ৩০ শতাংশের অতিরিক্ত ৩.২৪ শতাংশ জমি তিনি বিনামূল্যে সরকারকে প্রদানে সম্মতি জানান। কিন্তু পরবতর্ীতে তার এ আবেদনে সাড়া না দিয়ে ২০২০ সালের ২১ জানুয়ারী আগের সিদ্ধান্ত বাতিল না করেই পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে আরো তিনটি জমির প্রস্তাবনা দেয়া হয়, যেখানে আওলাদ হোসেন বাবরের নামই নেই। এতে আপত্তি জানিয়ে তিনি সংশ্লিষ্ট বিভাগকে আবেদন জানালে চলতি বছরের ১৯ মে আরেকটি সংশোধিত তালিকা দেয়া হয় যেখানে আওলাদ হোসেন বাবরকে রাখা হয় ৩ নম্বরে। ওই তালিকায় ১ নম্বরে থাকা পপি গং-এর জমির পরিমান ২৮.৫৬ যা পরিপত্রের পরিপন্থি। জানা গেছে পপি গং-এর  জমিটি অধিগ্রহণের জন্য নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়।
এ বিষয়ে ফরিদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সরদার মো: হান্নান সমকালকে বলেন, মৌখিক ভাবে জানতে পেরেছি প্রস্তাবিত তালিকায় ১ নম্বরে থাকা পপি গং-এর জমিটি মন্ত্রণালয় থেকে চুড়ান্ত হয়েছে। তিনি বলেন, এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল ৮ বছর আগে। পরবতর্ীতে জমি পরিদর্শন ও যাচাই বাছাই করে আওলাদ হোসেন বাবরের জমিটি চুড়ান্ত করা হয়েছিল। কিন্তু সে ব্যাপারে কোনো লিখিত আদেশ হয়েছে কি না তা জানাতে পারেনি ওই কর্মকর্তা। তিনি আরো জানান, সম্প্রতি পরিবার পরিকল্পনা বিভাগের ডিভিশন ডাইরেক্টর মোঃ শরিফুল ইসলাম ফরিদপুর পরিদর্শন কালে প্রস্তাবিত সকল জমিই সরোজমিনে পরিদর্শন করেছেন। জমি নির্ধারণের দায়িত্ব এখন মন্ত্রণালয়ের অধিনে। এখানে জেলা পর্যায়ের আর কিছু করণীয় নেই।
জেলা স্থান নির্বাচন কমিটির গত বছরের ১০ জুলাই অনুষ্ঠিত সভার কার্যবিবরণীতে দেখা যায় জেলা প্রশাসকের সভাপতিত্বে উক্ত সভায় উত্থাপিত তিনটি স্থানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসলাম মোল্লা সভায় জানান, “প্রস্তাবিত তিনটি স্থানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানসমূহ কমিটির সদস্যবৃন্দ কর্তৃক সরোজমিন পরিদর্শন করা হয়। সভায় বিস্তারিত আলোচনাক্রমে তিনটি স্থানই প্রস্তাবিত ভবন নির্মাণের জন্য কমবেশি উপযুক্ত মর্মে সভায় অভিমত ব্যক্ত করা হয়চ্।
তিনটি জমিকেই কমবেশি উপযুক্ত উল্লেখ করা হলেও বেশী উপযুক্ত আওলাদ হোসেন বাবরের মালিকানাধীন ৩৩.২৪ শতাংশ জমি কেন নির্ধারণ করা হলো না এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসলাম মোল্লা বলেন, “ বিষয়টি অনেক পুরাতন, আমি কর্মস্থলে যোগদান করার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছেচ্। কিন্তু খেঁাজ নিয়ে জানা গেছে, এসব সিদ্ধান্ত প্রক্রিয়াধিন থাকা অবস্থায় তিনি এ পদে ফরিদপুরে কর্মরত ছিলেন।
এ প্রসঙ্গে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বর্তমানে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেসব সরকারী দপ্তরের এখনও নিজস্ব ভবন নেই তাদের বিভিন্ন জেলায় বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করে সেখানে তাদের বরাদ্দ দেয়া হবে। কাজেই পরিবার পরিকল্পনা অফিসের ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণের বিষয়টি এখন মন্ত্রণালয়ের হাতে। সেখান থেকে যেভাবে নির্দেশনা আসবে আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati