1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কালী বাড়িতে জাহাপুর শ্রীশ্রী বিগ্রহ মন্দির অধ্যক্ষের নৌ-বিহার লীলা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৮৯ Time View

 

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীর কয়ড়া কালী বাড়িতে অনুষ্ঠিত হলো মধুখালী উপজেলার জাহাপুর শ্রীশ্রী মহাপ্রভূ বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ আয়োজিত নৌ-বিহার লীলা-২০২০ইং। বুধবার সকাল ১১.৩০মি. এ সুসজ্জিত কয়েকটি নৌকা যোগে কয়েক শত ভক্ত অনুরাগীদের সঙ্গে নিয়ে জাহাপুর শ্রীশ্রী মহাপ্রভূ বিগ্রহ মন্দিরের সেবায়েত অধ্যক্ষ অপূর্ব মাধব দাস বাবাজী মহারাজ কয়ড়া কালী বাড়ির স্নান ঘাটে উপস্থিত হলে কয়ড়া কালী বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা তাঁকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন। এই সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফরিদপুর জেলা আহবায়ক শিবু প্রসাদ দাস, বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য, প্রাক্তন ছাত্রনেতা প্রশান্ত কুমার সাহা, বোয়ালমারী উপজেলা হিন্দু মহাজোট নেতা শিবু প্রসাদ রায়, নারায়ন চন্দ্র দাস নারু, জীবন কুমার দাস, সমীর কুমার কুন্ডু, প্রিয়নাথ কুন্ডু, বিপ্লব পাল, বিশিষ্ট্য ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয় হিন্দু যুবজোট নেতা অমিত সাহা, জয় দাস মিন্টু প্রমূখ। নৌকা থেকে নেমে তিনি কালী বাড়িতে অবস্থিত বিভিন্ন মন্দির প্রাঙ্গন ঘুরে ঘুরে দেখেন এবং প্রার্থণা করেন। মন্দির দর্শন শেষে মহারাজ অপূর্ব মাধব দাস আসেন মূল বেদীতে।  সেখানে সুবাস সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত নৌ বিহার লীলা অনুষ্ঠানে সনাতনী ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সুবাস সাহা স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি মহারাজ অপূর্ব মাধব বাবাজী জ্ঞান গর্ভ আলোচনা করেন।  আলোচনায় আরও নেন অংশ নেন, বোয়ালমারী উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা প্রশান্ত সাহা, এ্যাডভোকেট মানিক মজুমদার, ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুন কুমার, বোয়ালমারী উপজেলা হিন্দু মহাজোট নেতা নিরাপদ কর্মকার, মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিকাশ রায়, যুগ্ম সাধারন সম্পাদক উজ্জল ঘোষ, সাংগঠনিক সম্পাদক সুজন সাহা, ঝন্টু ঘোষ, পৌর সভাপতি সঞ্জয় সাহা, বোয়ালমারী উপজেলা হিন্দু মহাজোট নেতা অংশু কুন্ডু, জগদীশ ভদ্র, স্বপন ঠাকুর, উপজেলা ব্রাহ্মন পরিষদ সভাপতি সুব্রত সন্যাল, জাহাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, নির্মল কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানটির অনবদ্য পরিচালনায় ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বোয়ালমারী উপজেলা আহবায়ক নিরাপদ কর্মকার।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আকবর হোসেন আকুল, সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদ মো: মুজিবর রহমান, জাহাপুর বিগ্রহ মন্দিরে জমিদানকারী উত্তরাধিকার সাংবাদিক সুলতান আহম্মেদ।

অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের দীর্ঘ দিনের দাবী পুরণে বিশিষ্ট্য ধমার্নুরাগী, দানবীর সুবাস সাহা শবদেহ পরিবহণের জন্য একটি উন্নত মানের স্বর্গরথ (খাটিয়া) প্রদান করেন। সুবাদ সাহার স্বর্গরথ প্রদানের কারণে উপস্থিত ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে এই ধমার্নুরাগীর ভূয়সী প্রশংসা করেন। ভক্তদের উদ্যেশ্যে বক্তব্যে সুবাস সাহা বলেন, আজ সময় এসেছে সনাতনীদের সকল মত ও পথের উর্ধ্বে উঠে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার। নিজেদের মধ্যে ভেদাভেদ নয়, বরং আসুন, সকলে মিলে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাই। তা হলেও কেউই আমাদের পরাহত করতে সাহস করবে না।

এর আগে সদ্য প্রয়াত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রনব মুখাজর্ীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। এই দুই মহিরুহের আত্মার শান্তি ও বিশ্ব মানব সন্তানের করোনা মুক্তির জন্য বিশেষ প্রার্থণা করা হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য ভক্ত অনুরাগী ছুটে আসেন কয়ড়া কালী বাড়িতে নৌ-বিহার লীলানুষ্ঠানে অংশ নিতে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati