1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

ভাঙ্গায় প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণ চেষ্টা ঃ থানায় মামলা-যুবক গ্রেফতার

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৮৫ Time View

ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাচঁকুল গ্রামে এক প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার বিকেলে কাইয়ুম শিকদার(৩২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পারিবারিক ও মামলা সুত্রে জানা গেছে, ওই গ্রামের জনৈক ভ্যানচালকের বাকপ্রতিবন্ধী কন্যা (আফরোজা-ছদ্ম নাম)(১৯) এর উপর  প্রতিবেশী ২ সন্তানের জনক রাজ্জাক শিকদারের ছেলে কাইয়ুম শিকদারের কু-দৃষ্টি পড়ে। গত শনিবার ওই যুবক ওৎ পেতে থেকে বাকপ্রতিবন্ধী তরুনীটিকে জোরপূর্বক ধরে নিয়ে পাশেই একটি পরিত্যাক্ত বিল্ডিংয়ের ভিতর  হাত,পা,মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।এক পর্যায়ে তার ধস্তাধস্তি ও আর্তনাথ শুনতে পেয়ে পাশের বাড়ির জনৈক মহিলা এগিয়ে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরে মেয়েটি তার পরিবারের কাছে ঘটনাটি খুলে বললে তারা স্থানীয় গ্রাম্য মাতুব্বরদের বিষয়টি জানায় । এক পর্যায়ে গ্রাম্য মাতুব্বররা সালিশের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করে দেবে বলে মেয়েটির পরিবারকে আশ্বস্ত করে। কিন্ত তারা দীর্ঘ্য সময়েও সালিশে বিচার না করে অহেতুক কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে মেয়েটির মা রুপবান বেগম বাদী হয়ে অভিযুক্ত কাইয়ুমকে আসামী করে মঙ্গলবার ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং -৫.তাং ৮/৯/২০২০ইং   অভিযোগের পরে পুলিশ গতকাল বিকেলেই অভিযান চালিয়ে অভিযুক্ত কাইয়ুমকে গ্রেফতার করে। বুধবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে মেয়েটির চাচাত বোন তাছলিমা আক্তার জানান,ওই যুবক বিভিন্ন সময়ে একাধিক মেয়েদের সাথে নানা অনৈতিক কাজ-কর্ম করে আসছে । তারই ধারাবাহিকতায় প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় মাতুব্বররদের নিয়ে সালিশের মাধ্যনে মীমাংসা করে দেবে বলে জানায়। কিন্ত তারা তা মীমাংসা করে না করে অযথাই কালক্ষেপন করে ধামাচাপা দেবার চেষ্টা চালায়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গা থানার ওসি(তদন্ত) তুহিন হাওলাদার বলেন,অভিযোগ পাওয়ার পর একটি মামলা গ্রহন করি। পরে অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ (বুধবার) তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটি যেহেতু বাকপ্রতিবন্ধী তাই তাকে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের সহায়তায় আরও বিস্তারিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati