1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম :
মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট প্রয়োগের আশ্বাস আজ ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৭ Time View

 

নিজস্ব প্রতিনিধি
ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার। ক্লাব চত্ত্বরে সাংবাদিকদের ভোট প্রদানের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে। দুটি প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকছে। কোন সাবংবাদিকই ক্লাব নির্বাচন কমিশনের অনুমোদিত আই.ডি কার্ড ছাড়া ক্লাব চত্ত্বর ও অভ্যন্তরে নির্বাচন চলাকালীন প্রবেশ করতে পারবে না। কেউ যেন ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে থাকছে ডিজিটাল নিরাপত্তা পদ্ধতি।

নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে দুটি পন্যানেল। এক দিকে ফরিদপুর প্রেসক্লাবের বহুবার নির্বাচিত হাবিবুর রহমান হাবিব-মশিউর রহমান খোকন-মনিরুল ইসলাম টিটো পরিষদ অন্যদিকে কবিরুল ইসলাম-কামরুজ্জামান সোহেল-মফিজ শিপন পরিষদ। শহরের সমস্ত স্থানে মানুষের মুখে মুখে এখন প্রেসক্লাবের নির্বাচন আলোচনা। কে হচ্ছেন ফরিদপুর প্রেসক্লাবের নেতৃত্বের অধিকারী? সাম্প্রতিক সময়ে বদলে যাওয়া ফরিদপুরে মুক্ত হাওয়া বইতে শুরু করেছে। শোষণ দখলের বলয় থেকে জেলার প্রত্যেকটি অধ্যায় শ্বাশত ধারায় ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত আছে। এবারের নির্বাচনে ৯২জন সাংবাদিক সদস্য তাদের ভোট প্রয়োগের মাধ্যমে সাংবাদিক নেতা নির্বাচিত করবেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন প্রবীন সাংবাদিক অধ্যাপক মিজানুর রহমান মানিক, সহ-নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সাংবাদিক মাহফুজ আলম মিলন, সাংবাদিক অধ্যাঃ রেশাদুল হাকিম।

উল্লেখ্য, হাবিব-খোকন-টিটো পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী দৈনিক ভোরের রানার এর সম্পাদক হাবিবুর রহমান হাবিব। সহ-সভাপতি প্রার্থী তিনজন, তারা হলো- ফাস্ট বিডি নিউজ ২৪.কম এর সম্পাদক ও দৈনিক উৎসবের নির্বাহী সম্পাদক শেখ ফয়েজ আহমেদ, দৈনিক গণসংহতির সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি আশিষ পোদ্দার বিমান এবং ইনকিলাব ও মাই টিভির জেলা প্রতিনিধি নাজিমউদ্দিন বকাউল। সাধারন সম্পাদক প্রার্থী দেশ টিভি ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন এবং সহ সাধারন সম্পাদক প্রার্থী চ্যানেল-৭১ এর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো।

অন্যান্যদের মধ্যে, অর্থ সম্পাদক প্রার্থী চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু, দপ্তর সম্পাদক প্রার্থী দৈনিক সকালের সময় এর জেলা প্রতিনিধি এম এ আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাপ্তাহিক ইদানিং-এর বার্তা সম্পাদক ও দৈনিক ফরিদপুরের সহ-সম্পাদক বিজয় পোদ্দার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি বিভাষ দত্ত, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক প্রার্থী সাপ্তাহিক মেধার সম্পাদক আনোয়ার জাহিদ, ক্রীড়া সম্পাদক প্রার্থী দৈনিক বাঙ্গালী সময়ের বার্তা সম্পাদক ও দৈনিক সবুজ দিনের জেলা প্রতিনিধি শ্রাবণ হাসান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য প্রার্থী রয়েছেন ৬ জন তারা হলো, দৈনিক ভোরের রানারের বার্তা সম্পাদক সেবানন্দ বিশ্বাস, দৈনিক জনতা ও বাংলাদেশ টুডে এর জেলা প্রতিনিধি হেমায়েত হোসেন হিমু, দি ফিন্যানশিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি অনক আলী হোসেন শাহিদী, দৈনিক নবররাজ ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির হোসেন, দৈনিক আজকের সারাদেশের সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ এবং সাপ্তাহিক বুদ্ধযুদ্ধের সম্পাদক এস এম জাহিদ।

অন্যদিকে কবিরুল ইসলাম-কামরুজ্জামান সোহেল-মফিজ শিপন পরিষদে সভাপতি পদে কবিরুল ইসলাম সিদ্দিকী, সহ-সভাপতি পদে সাজ্জাদ হোসেন রনি, শেখ সাইফুল ইসলাম অহিদ, মোঃ আসাদুল হক (আসাদ), সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান সোহেল, সহ-সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান শিপন, অর্থ-সম্পাদক পদে, শেখ মনির হোসেন, দপ্তর সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনী সম্পাদক আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে হারুন আনছারী রুদ্র, তথ্য প্রযুক্তি ও পাটাগার সম্পাদক পদে মোঃ মুইজ্জুর রহমান রবি, ক্রীড়া সম্পাদক পদে সুজাউজ্জামান জুয়েল, কার্যনির্বাহী সদস্য পদে বেলার চৌধুরী, মানিক কুমার দাস, নুরুল ইসলাম আনজু, খন্দকার আলী আরশাদ কাজল, মোঃ জাহিদুল ইসলাম, রুহুল আমিন প্রতিদ্বন্দিতা করছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati