1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

কলেজ ছাত্র তুহিন হত্যা মামলার ৬আসামীর রিমান্ড

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫০৩ Time View

সদরপুর প্রতিনিধিঃ
সদরপুর সরকারি কলেজের ছাত্র তানভীর ইসলাম তুহিন হত্যা মামলার এজাহার ভুক্ত ৬আসামীর রিমান্ড হয়েছে। গত ১০ই সেপ্টেম্বর আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।  রিমান্ড শেষে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আসামীরা হচ্ছে, সামিউল(২২), সাব্বির(২২),ইয়াছিন(২০), জুয়েল(২৪), সামচু(২২), মাহাবুব(২০)। আসামীদের বাড়ি ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের আদমপুর ও মানিকদাহ গ্রামে। এজারের প্রধান আসামী রিভেন্সসহ পাচ আসামী পলাতক রয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, সদরপুর উপজেলাধীন বাইশরশি শিব সুন্দরী স্কুল মাঠে প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে রিভেন্স বাহিনীর সাথে ছোটখাটো বিরোধ হয় তুহিনের। তুহিন সদরপুর উপজেলার দক্ষিন আটরশি বকুলতলা গ্রামের মোঃ নজরুল বেপারীর পুত্র।
ওই ঘটনাকে কেন্দ্র করে গত ৪-১১-২০১৯ইং তারিখে ভাঙ্গা থানার আদমপুর গ্রামের হযরত বাহের শাহ (রাঃ) বাৎসরিক ওরস হয়। ওই অনুষ্ঠানে কলেজ ছাত্র তুহিন যায়। ওরস থেকে বাড়ি ফেরার পথে আদমপুর নতুন বাজার এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে রিভেন্স বাহিনী। ওই হত্যার দায়ে ৫ই নভেম্বর ২০১৯সালে তুহিনের মামা মোঃ ফারুক মিয়া বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৭, মামলাটি বর্তমানে সিআইডি ফরিদপুরের তত্ত্ববধায়নে রয়েছে। দীর্ঘ সময় পার হলেও মামলার প্রধান আসামীকে আটক করতে পারেনি পুলিশ।
মামলার বাদী মোঃ ফারুক হোসেন জানান, আমরা তুহিন হত্যার প্রকৃত বিচার চাই। এবং আসামীদের ধরে দ্রুত এ হত্যা মামলার রায় বাস্তবায়ন করা হোক।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক(সিআইডি)সুরঞ্জিত বলেন, আসামীদের রিমান্ড শেষে কোর্ট হাজতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামীদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati