1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

কুঁপিয়ে ও গলায় চেইন পেঁচিয়ে ফরিদপুরে যুবককে হত্যাচেষ্টার অভিযোগ

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৭৫ Time View

শহর প্রতিনিধি
দোকানের চুক্তিনামা না দেওয়ার জেরে ফরিদপুরে স্বাধীন মিয়া (২৪) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে ও গলায় চেইন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে বাসায় যাওয়ার পথে তার উপর এ হামলা হয় বলে জানা গেছে। ঐ যুবক ফরিদপুর সদরের পশ্চিম আলীপুরের মৃত কামাল মিয়ার পুত্র স্বাধীন মিয়া (২৪)।
স্বাধীনের পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে দোকান থেকে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল যোগে ফুয়াদ-বরকতের হেলমেট বাহিনীর ছোট শাহিন, শাহিন মিয়া, কামাল মিয়া, চুন্নু মিয়া ও অজ্ঞাত আরো একজন ব্যক্তি স্বাধীনকে রিক্সা থেকে নামিয়ে নির্জন জায়গা নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এক পর্যায়ে তারা মেরে ফেলার জন্য স্বাধীনের গলায় চেইন (ইঞ্জিন চালিত গাড়ির চেইন) পেঁচিয়ে ও ইনজেকশন পুশ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বরাবর অভিযোগপত্র দাখিল করেছে স্বাধীন।
পুলিশ সুপার বরাবর দেওয়া অভিযোগ পত্রে স্বাধীন জানায়, গত বুধবার রাতে পশ্চিম খাবাসপুরের হালিম প্রমাণিক এর ছেলে মেহেদী হাসান রক্তীম ও তার স্ত্রী শারলি স্বর্ণ আমার দোকানের চুক্তিনামা নিতে আসে। এ সময় স্বাধীন অসম্মতি জানালে আমার উপর হামলা করে তারা। ঐ হামলায় আমার পিঠে ও হাতে তিনটি সেলাই লেগেছে। এরপরও তারা আমার বাসায় গিয়ে চিৎকার করে এবং দোকানের চুক্তিনামার কাগজ চেয়ে আমার বাসার গেট ধাক্কাধাক্কি করে। এসময় তারা আমার মা ও ভাইকেও হুমকি-ধামকি দেয়। এ ব্যাপারে কোতয়ালী থানা অভিযোগ দিয়েছি।
এরপর গত ১০/০৯/২০২০ তারিখে তারা ভাড়াটিয়া গুন্ডা পাঠিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। এ সময় গ্রেফতারকৃত বরকত মন্ডলের আত্মীয় হেলমেট বাহিনীর অন্যতম হালিম প্রামাণিক, ফুয়াদের লোক শাহিন ও শিবরামপুরের সুলতানপুরের চুন্নু, ছোট শাহিন, কামাল, রিপন ও সাগর হুমকি দিয়ে বলে, বরকতকে ধরেছে তাই কি হয়েছে? আমাদের কি ধরতে পেরেছে? এখন আমরাই সব। এ বিষয়ে আমি আবারও নিজের নিরাপত্তা চেয়ে কোতয়ালী থানায় অভিযোগ পত্র দেই। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় আমাকে মেরে ফেলার জন্য এ হামলা করে।
এ বিষয়ে মেহেদী হাসান রক্তিম দৈনিক বাঙ্গালী সময়কে জানান, ঐ দোকানটি আমার নিজের। আর স্বাধীন আমার আপন খালাতো ভাই। স্বাধীনকে এক বছর পূর্বে দোকানটি ভাড়া দিয়েছি। সে ঐ দোকানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করতো। এবং সে অন্যকে ভাড়া দিয়েছে, যেটা আমাদের চুক্তিনামার ভেতর উল্লেখ ছিলো না। এ কারনে তাকে আমরা দোকানটি ছেড়ে দিতে বলি। কিন্তু স্বাধীন হঠাৎ করে বলে দোকান আমি কিনে নিয়েছি। তখন আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি। এ বিষয়ে দুইবার থানায় শালিশ হয়েছে। কিন্তু সে দোকানের দাবি করা কাগজ দেখাতে পারে নাই।
মেহেদী হাসান রক্তিমের স্ত্রী শারলী স্বর্ন জানান, দোকান ছাড়ার বিষয়ে আমরা স্বাধীনকে নোটিশও দিয়েছি। স্বাধীন ছেলেটা অনেক রাগী। সে এর আগে নিজের হাত নিজে কেটে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। এ বিষয়ে সর্বশেষ ফরিদপুর কোতয়ালী থানায় আগামী মঙ্গলবার শালিশের কথা রয়েছে। ঐ শালিশে কাগজপত্র দেখাতে পারবে না ভেবে স্বাধীন নিজেকে আঘাত করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati