1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক  

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬৭২ Time View

নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ শিরিন আক্তার (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল। আটককৃত নারী ব্যবসায়ী শিরিন কুমিল্লা জেলার বাহ্মনপাড়া থানার নাইগর গ্রামের নাজমুল হাসানের স্ত্রী। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুর র‍্যাব-৮ জানায়, ফরিদপুর র‍্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছাঃ শিরিন আক্তার (৩৪), স্বামী- মোঃ নাজমুল হাসান, সাং-নাইগর, থানা-বাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা,(পিতা-মৃত মতিউর রহমান, সাং-কাজীর কান্দি, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী) কে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৯৩০ (এক হাজার নয়শত ত্রিশ) পিস ইয়াবা, মাদক বিক্রিত ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়।
ফরিদপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati