1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম :

ভাঙ্গায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে বৈদ্যুতিক শর্ট ও ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা!

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩৬৪ Time View

ভাঙ্গা থেকে ফিরে
শাহিদুজ্জামান শাহিদ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোয়ালডাঙ্গী গ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্বামী কর্তৃক স্ত্রীকে বৈদ্যুতিক শর্ট ও ওড়না পেঁচিয়ে হত্যা চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়- প্রায় ৫ বছর পূর্বে গোয়ালডাঙ্গী গ্রামের আয়নাল মোল্যার ছেলে রিপন মোল্যা পার্শ্ববর্তী উপজেলার চরভদ্রাসনের চরশালীপুর গ্রামের মরহুম বদরউদ্দিন শেখের কন্যা সালমাকে শরাশরীয়ত মোতাবেক বিবাহ করে। বিবাহের সময় রিপন মোল্যা শ্বশুড়ের অবর্তমানে তার স্ত্রীর বড় বোন মাফুজার নিকট হতে যৌতুক হিসেবে ৩ লাখ টাকা গ্রহন করে। কিছু দিন যেতে না যেতেই রিপন মোল্যা আরো যৌতুক এনে দেয়ার জন্য স্ত্রী সালমাকে চাঁপ দিতে থাকে। অনেকটা বাধ্য হয়েই সালমা তার সুখের কথা চিন্তা করে পুনরায় তার বড় বোনের নিকট থেকে ৫০ হাজার টাকা এনে দেয়। এতেও রিপনের মন না ভরায় সে মাঝে মাঝেই যৌতুকের জন্য স্ত্রীকে চাঁপ দিতে থাকে। ছোট বোনের সুখের কথা চিন্তা করে বড় বোন মাফুজা বেগম তার ভগ্নিপতিকে খুশী করার জন্য মাঝে মাঝে উপহার সামগ্রী পাঠায়। কিন্তু যৌতুক লোভী রিপনের শুধু চাই নগদ টাকা। টাকা না দিলে স্বামী রিপন প্রতিনিয়ত নির্যাতন চালায় স্ত্রী সালমার উপর। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাতে স্বামী রিপন মোল্যা স্ত্রী সালমাকে তার পিত্রালয় থেকে নগদ ২ লাখ টাকা এনে দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করে। সালমার পিতা জীবিত না থাকায় এমনিতেই তার পৈত্রিক পরিবার অত্যান্ত মানবেতর জীবন যাপন করে। স্বামীর অবৈধ যৌতুক লালসার কথা শুনে স্ত্রী সালমা এত টাকা পিত্রালয় থেকে এনে দিতে অস্বীকৃতি জানায়। সালমা টাকা এনে দিতে অস্বীকৃতি জানানোর সাথে সাথেই তার উপরে চলে অকথ্য নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে স্বামী রিপন সালমাকে বৈদ্যুতিক শর্ট দিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা চেষ্টা চালায় বলে অসুস্থ সালমা জানায়। অসুস্থ সালমা অত্র প্রতিবেদকদের জানায়- তার স্বামী একজন মাদকাসক্ত ব্যক্তি। ইতিপূর্বে পিত্রালয় থেকে অনেক কষ্টে যে টাকা পয়সা এনে দেয়া হয়েছে তা সম্পূর্ণটাই মাদক সেবনে শেষ করেছে। বর্তমানে সালমা জীবন বাঁচাতে নগরকান্দা উপজেলার পাড়াদিয়া গ্রামের ঘটক নজরুল মিয়ার বাড়ীতে অবস্থান করছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati