1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

এই খেলনা নিবেন, খেলনা…….. জীবন সংগ্রামে ছুটে চলা এক শিশু মনিরুল ইসলাম

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪৬ Time View

নিজস্ব প্রতিনিধি : মানুষ তো খেলনা নয়।।/বাঁচবে মরবে যুদ্ধ করবে/এটাই তো তার পরিচয়…….। জীবন সংগ্রামে জীবিকা নির্বাহের যুদ্ধে মানুষকে কত কিনা করতে হয়? ক্ষুধা নামক শব্দের সাথে যুদ্ধ করে করে কত পথ অতিক্রম করতে হয় দরিদ্র মানুষকে। ফরিদপুর শহরের চকবাজার মসজিদ সড়কে সোমবার সন্ধ্যায় আজাদের চায়ের দোকানে ফটো সাংবাদিক রাজিব আহমেদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আর ভাবছিলাম বর্তমান প্রকৃতির প্রতিকূলতা আর কতদিন চলবে! এরই মধ্যে কানে এলো এই খেলনা নিবেদন খেলনা। ঘুরে তাকালাম ১৩ বছরের এক শিশু কাঁধে করে হরেক রকম খেলনার বোঝা চাপিয়ে ছুটছিল বিক্রির শ্রমে। কাছে ডেকে আনলাম, কথা হলো, কিছুক্ষণ নিরবতা, কি যেন না বলা কথা তার চোখে-মুখে লুকিয়ে আছে। একটু শিশু সুলভ মনে তার সঙ্গে মিশতে চাইলাম। এবার বেরিয়ে এলো তার পরিচয়। ময়মনসিংহ জেলার পাঁচ কাহোনী গ্রামে বাড়ী। ৩ বছর পূর্বে তার পিতা দিন মুজুর আক্কাস বেপারী মারা গেছে। মা আনোয়ারা বেগম এটা-সেটা করে। সংসারে ৩ ভাই ২ বোন। সে সবার ছোট। অভাব-অনটনের সংসার মা বলেছেন, দেখ বাবা কিছু একটা করা যায় কিনা? সম্পর্কে খালাতো ভাইয়ের হাত ধরে ফরিদপুর শহরে আসা ভাগ্য বদলের স্বপ্নে। কয়েকদিন কাজ জোটেনি, পরে ফেরি ওয়ালার বেশে হরেক রকম খেলনা বিকির কাজ জোটে। সারাদিন শহরে ঘুরে ঘুরে এই খেলনা বিক্রয় করে যেতে হবে। বিক্রির অর্থ মালিককে দেবে। মালিক মাস শেষে তাকে ৪ হাজার টাকা দেবে। এমন চুক্তিতে গত ২৫ দিন এই শিশু মনিরুল ইসলাম শহরে খেলনা বিক্রি করছে। গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ছিল। পিতার মৃত্যুতে সংসারে অভাব নেমে আসে। পথে নামতে হয় তাকে। বড় হয়ে কি হতে চেয়েছিলে? জানতে চাইলে অনেকক্ষণ চুপ হয়ে যায়! এরপর বলে গরীব মানুষের ছেলে ভাত খাওয়াইতো দুস্কর আর স্বপ্ন কী? আমি ভাবতে থাকলাম, আমাদের স্বপ্ন ঝড়া দিন-রাত্রির কথা। একদিকে বৃত্তের পাহাড়, অন্যদিকে দারিদ্রতা। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার। তিনি অনেকটা পথ এগিয়ে এসেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন আমি মানুষের দুঃখ দেখলে পাগল হয়ে যাই……। আমরা সেই মহান নেতার আদর্শকে ধারণ করি। সমাজ বিবেকের কাছে প্রশ্ন করি আর কতটা প্রহর পার হলে দূর হবে এই দারিদ্রতা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati