1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

ফরিদপুরে এইচআইভি ভাইরাসে আক্রান্ত একজন

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৫৭ Time View

নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরে এইচআইভি ভাইরাসে একজন আক্রান্ত রয়েছে বলে দি গ্লোবাল ফান্ড প্রজেক্টের লাইট হাউস ফরিদপুর নামে এক সংস্থা জানিয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদর হাসপাতালের কনফারেন্স রুমে এইচআইভি ভাইরাস সম্পর্কে এক সচেতনতামূলক সভায় এ তথ্য উঠে আসে। তবে, আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা উন্নত রয়েছে বলে জানানো হয়।
এছাড়া সভায় হিজড়া জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন নিয়েও আলোচনা করা হয়। এ সময় লাইট হাউসের জেলা ব্যবস্থাপক মো. কবির হুসাইন জানান, ফরিদপুর জেলায় নির্দিষ্ট সংখ্যক হিজড়া রয়েছে, যেটার তালিকা আমাদের কাছে রয়েছে। এই নির্দিষ্ট সংখ্যক হিজড়াদের বাহিরে কিছু নারীসূলভ আচারণের ব্যক্তি রয়েছে, যাদের স্ত্রী, ছেলে-মেয়ে রয়েছে। তারা বিভিন্ন সময় হিজড়া সেজে তান্ডব চালিয়ে বেড়াচ্ছে। এদের কারনে প্রকৃত হিজড়ারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং নারীসুলভ আচারণের ব্যক্তিদের কারনে হিজড়া জনগোষ্ঠী নিয়ে মানুষের মনে নেতিবাচক প্রভাব কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সিদ্দিকুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। এছাড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসিম উদ্দিন সহ ধমর্ীয় নেতা, সংবাদকমর্ী, শিক্ষক, আইনজীবি, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এইচআইভি ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বক্তব্যে বক্তারা বলেন, এইচআইভি এইডস বিস্তারে মূখ্যত আমাদের আচার আচরণও দায়ী। এই ভাইরাস মূলত যৌন মিলন, অবাধ মাদক গ্রহণের কারনে বিস্তার লাভ করে থাকে। এ ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই ভাইরাস থেকে দুরে থাকতে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই।
বক্তারা বলেন, কেউ এইচআইভি এইডস সংক্রমিত হলেই তাকে নেতিবাচক মনে করার কোন কারণ নেই। বরং আমাদের সচেতন হতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে।
উল্লেখ্য, ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ৩৭৪ জনে এবং মারা গেছে ১ হাজার ২৪২ জন। এরমধ্যে শুধুমাত্র ২০১৯ সালেই ১০৫ জন রোহিঙ্গাসহ ৯১৯ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৭০ জন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati