1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

ফরিদপুরের নগরকান্দায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ  

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬৪৮ Time View

নিজস্ব প্রতিনিধি ::
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামের নিরীহ কয়েকটি পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই ভিতর এই মামলায় নিরীহ ব্যক্তি আইয়ুব শেখ(৬২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সরোজমিনে গিয়ে জানাযায়, গত ১২ সেপ্টেম্বর শনিবার আইয়ুব শেখ তার নিজ জমি থেকে গাছ বিক্রি করেন গ্রাম্য শালিস বোর্ডের অনুমতিতে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী বকুল মোল্যা তার মা মরিয়ম বেগমের উপর হামলা ও বাড়িতে লুটপাটের মিথ্যা এক এজাহার দায়ের করে থানায়। থানা এজাহার আমলে নিয়ে কোন রকম তদন্ত ছাড়াই গত ১৬ সেপ্টেম্বর বুধবার রাতে আইয়ুব মোল্যা নামে মামলার এক আসামীকে আটক করে। পরে তাকে ওই মামলায় কোর্টে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।
এ বিষয়ে আইয়ুবের স্ত্রী মমতাজ বেগম অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধ ছিলো। সেই বিরোধ কদিন আগে এলাকার শালিসদাররা মীমাংসা করে দেয়। এরপর সেই জমি থেকে গাছ বিক্রি করে আমার স্বামী। তিনি অভিযোগ করে বলেন এই ঘটনায় প্রতিবেশী বকুল মোল্যা টাকা পয়সা দিয়ে মিথ্যা মামলা দায়ের করে আমার স্বামীকে আটক করেছে পুলিশ দিয়ে। তিনি আরো বলেন, বকুলের মা মরিয়ম বেগম মারপিটের জন্য মেডিকেলে হাসপাতালে ভর্তি হয়ে যে চিকিৎসার কথা বলছে সেই বিষয়টিও মিথ্যা। এমন তারিখে মরিয়ম নামে কোন রোগি ভর্তি হয়নি মেডিকেলে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমার স্বামীকে আটকের পর মারধর করা হয় বলেও তিনি জানান।
গ্রামের রাহেলা বেগম বলেন, এলাকায় এমন কোন ঘটনা ঘটেছে কিনা আপনারা এলাকায় জেনে দেখেন। এমনকি যারা মামলা করেছে তারাও বলতে পারবে না। জমিজমা সংক্রান্ত ঘটনায় টাকা দিয়ে এই মিথ্যা মামলা দায়ের করেছে বকুল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
এদিকে এ বিষয়ে বকুল মিয়ার বাড়িতে গিয়ে জানতে চাইলে বাদির স্ত্রী রেহেলা বেগম ও পরিবারের সদস্যরা ঘরের দরজা জানলা বন্ধ করে এই বিষয়ে কিছু বলতে পারবে না বলে জানান।
মামলাটির তদন্তকারী কর্মকতার্ নগরকান্দা থানার উপপরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এই মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে চার্জশিট দেয়া হবে। তদন্তের আগে মামলা নেয়ার বিষয়ে তিনি বলেন কেও অভিযোগ দিলে অভিযোগের তদন্ত হয়। বাদি থানায় এজাহার দাখিল করেছেন যে কারনে সরাসরি মামলা হয়েছে।
এদিকে মিথ্যা মামলায় কয়েকজনকে আসামী ও একজনকে আটকের ঘটনায় এলাকায় পরিস্থিতি উৎতপ্ত হয়ে উঠেছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের কোন ঘটনা বলে এলাকাবাসীরা জানিয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati