1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

ফরিদপুর মেডিকেলে শিশু চুরি, ৭ ঘন্টা পর উদ্ধার

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৩১ Time View
 নিজস্ব প্রতিনিধি
‘মেয়ের মুখে হাসি ফোঁটাতে’ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সদ্যজাত একটি শিশু চুরি করে এক মা। পরে চুরি যাওয়া শিশুটিকে ৭ ঘন্টা পর উদ্ধার করা হয় সদরপুর উপজেলার ঠেঙ্গামারী থেকে।
এ ঘটনায় পুলিশ শিশু চুরির সাথে দুইজনকে আটক করেছে। সোমবার ১১টার দিকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করে দুপুর ১টার দিকে মায়ের কোলে ফিরিয়ে দেয় ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ।
হাসপাতাল, পুলিশ ও আকলিমা বেগমের স্বজনদের সুত্রে জানা গেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৮ সেপ্টেম্বর ভর্তি হন সন্তান সম্ভাবা মা আকলিমা বেগম (২২)। আকলিমা মাদারীপুর জেলার সদর উপজেলার সৈয়দ নূর শিরখাড়া গ্রামের রুবেল মুন্সীর স্ত্রী। রুবেল মুন্সী একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
গত রবিবার অস্ত্রপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন আকলিমা। অস্ত্রপচারের পর আকলিমা ও তার সদ্যজাত শিশুকে মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে রাখা হয়। একই দিন অস্ত্রপচারের মাধ্যমে আরেক মা আন্না বেগম (২৪) একটি সন্তানের জন্ম দিয়েছিলেন। ওই শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটি মারা যায়। কিন্তু ওই প্রসূতির মা ফরিদপুরের সদরপুর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের ইসমাইল মোল্লার স্ত্রী নাজমা বেগম (৫০) নিজের মেয়ের কোল ভরিয়ে দিতে গত রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আকলিমার সদ্যজাত শিশুটি চুরি করেন। তিনি শিশুটিকে চুরি করে প্রথমে ফরিদপুর সদরের নিখুর্দী গ্রামে মেয়ে লাবনী বেগমের (২২) বাড়িতে রাখেন। পরে তাকে সদরপুরে ঠেঙ্গামারীতে নিয়ে যান।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই প্রবীর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নিখুর্দী ও পরে ঠেঙ্গামারী গ্রামে অভিযান চালিয়ে সোমবার বেলা ১১টার দিকে নাজমা বেগমের বাড়ি থেকে উদ্ধার করা হয় আকলিমার চুরি যাওয়া শিশুকে। এ ঘটনায় জড়িত সন্দেহে নাজমা বেগম ও তার এক মেয়ে লাবনী বেগমকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, নিজের মেয়ের কোল ভরিয়ে দেওয়ার জন্য আকলিমার শিশুকে চুরি করেছিলেন নাজমা বেগম। তিনি বলেন, এ ব্যাপারে শিশু চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে আকলিমার সন্তানকে তার স্বামী রুবেল মুন্সীর হাতে তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati