1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

পরিবেশ রক্ষা, বজর্রপাতে মৃত্যু রোধ ও ক্ষয় ক্ষতি কমাতে ফরিদপুরের স্কুল শিক্ষক নুরুল ইসলাম ৭ শত তালগাছের বীজ রোপন করলেন

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫২৮ Time View

নিজস্ব প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও অনুপ্রেরনায় পরিবেশ রক্ষা, বজর্রপাতে মৃত্যু রোধ ও ক্ষয় ক্ষতি কমাতে ফরিদপুরে ৭শত তালগাছ বীজ বোপন করেছেন ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মোঃ নুরুল ইসলাম ওরফে নুরুল স্যার।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা কালীবাড়ি মোড় থেকে শুরু করে স্লুইচগেট হয়ে এসি রোড়ের দুই পাশে বায়তুলআমান চৌরাস্তার মোড় পর্যন্ত তিনি ৭শত তালবীজ বোপন করেন। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে তিনি ফরিদপুরের বিভিন্ন সড়ক ও রেল লাইনের দুই পাশে ১হাজার ১শতটি তাল বীজ বোপন করেন।

এ বিষয়ে স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও অনুপ্রেরনায় পরিবেশ রক্ষা,বজর্রপাতে মৃত্যু রোধ, ক্ষয় ক্ষতি কমাতে ও সৌন্দর্য বৃদ্ধি করতে  ফরিদপুরে তিনি এবার ৭ শত তালবীজ বোপন করলেন। তিনি জানান গত বছর ফরিদপুর শহরের বিভিন্ন সড়কের পাশে তিনি ১ হাজার ১শতটি তালগাছ বীজ বোপন করেছেন। তিনি জানান, শহরের সৌন্দর্য বৃদ্ধি ও ফরিদপুরের ঐতিহ্য ধরে রাখতে রোড় ডিভাইডারে গত দুই মাস আগে ২হাজার খেজুরের বীজ বোপন করেন। শহরে রোপন করেছেন ২০টি কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার গাছ।

ফরিদপুর শহরের লালের মোড় এলাকার বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুর রহমানের পুত্র মোঃ নুরুল ইসলাম ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।নূরুল ইসলাম জানান, অনেক দিনের স্বপ্ন সমাজের জন্য কিছু করা। প্রতিমাসে অন্তত একটি ভালো কাজ নিজের অর্থায়নে আমি করতে চাই। এ লক্ষ্যেই নিয়ে দুই বছর ধরে প্রতি মাসে একটি করে ভালো কাজ করে যাচ্ছি।
এর আগে তিনি করোনা কালীন সময় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে চাল,ডাল,তেলসহ খাদ্য সামগ্রী বিতরন,নদীর তীরে সচেতনতামুল বিলবোর্ড স্থাপন, দরিদ্রদের কে চাইনিজ হোটেলে নিয়ে খাওয়ানো, রিক্সা,ভ্যান ও অটো চালকদের মধ্যে সকালের নাস্তা বিতরণ,  ঈদ ও বিভিন্ন উৎসবে দুঃস্তদের মাঝে সেমাই, চিনি ও গুড়া দুধ ও খাদ্য বিতরন , বৃদ্ধা/বৃদ্ধাদের ঈদের যাবতীয় খরচ বহন,দরিদ্র শিক্ষাথীদের মধ্যে বই,খাতা ও শিক্ষা সামগ্রী বিতরনসহ সমাজে বিভিন্ন ভালো কাজ করে আসছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati