1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৫৫ Time View
নিজস্ব  প্রতিনিধি :
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এক ছাত্রলীগ নেতাকে।
শনিবার বিকেল  সাগে ৪টার দিকে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মো. মাসুম মিয়া (২৯)। তিনি ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার ছেলে।
মো. মাসুম মিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি ২০১৮-২০১৯ সময়কালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছিলেন ছাত্রলীগের প্যানেল থেকে। বর্তমানে তিনি সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শ্রেণিতে পড়াশুনা করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা মো. মাসুম মিয়াকে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এ হামলার মামলায় এ পর্যন্ত ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, রবিবার মাসুমকে জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত গত ১৬ মে রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মোল্লাবাড়ি সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে একটি মামলাদায়ের করেন।
গত ৭ জুন রাতে পুলিশের বিশেষ অভিযানে এ মামলার আসামী হিসেবে ফরিদপুরের বহুল আলোচিত দুই ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (পরে বহিস্কৃত) সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি (পরে বহিস্কৃত)  ইমতিয়াজ হাসান রুবেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati