1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

সালথায় মসজিদের ওয়াক্ফ এষ্টেটের জায়গা বিক্রির অভিযোগ

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২২ Time View
নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামের রাহুতপাড়া এলাকায় মসজিদের ওয়াক্ফ করা জায়গা দখল করে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় সহিদুজ্জামান চৌধুরী ওরফে সহিদ চৌধুরীর বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রান মুসুল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিকার পেতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, রসুলপুর বাজার সংলগ্ন ১১৮ নং রাহুতপাড়া মৌজার ১৩৯ নং খতিয়ানের ২৯৭ নং দাগের মসজিদের নামে ওয়াক্ফ করা ৭ শতাংশ জায়গা জোরপূর্বক দখল করে সহিদ চৌধুরী। এর মধ্যে ৩ শতাংশ জমি ইতি মধ্যে সাড়ে ৪ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ১১৮ নং রাহুতপাড়া মৌজার বিএস ১৩৯ নং খতিয়ানে পানি উন্নয়ন বোর্ডের সরকারী জমি সহিদ চৌধুরী নিজ নামে অবৈধভাবে রেকর্ড করে বিভিন্ন লোকের কাছে বিক্রির পায়তারা করছে।
স্থানীয় গ্রামবাসী জানায়, জমিদার মৈজদ্দিনবিশ্বাস  খাঁনসাহেব চৌধুরীদের নামে এ এলাকায় ১০১ একর জমি ছিল। এসব জমির খাজনা ও কৃষিকাজ থেকে যে টাকা পাওয়া যেত তা জমিদার মৈজদ্দিনবিশ্বাস খানসাহেব চৌধুরীগন পেতেন। এরই মাঝে বর্তমান দখলকারী সহিদ চৌধুরীর পিতা মৃত সামচুল হক চৌধুরী দখল মূলে জমিদারদের বেশ কিছ জমি বিএস রেকর্ড করে নেন।
এ সকল জমির মধ্য থেকে কিছ জমি আগে বিক্রি করেছেন এবং বর্তমানে বাকী জমিগুলো বিক্রির পায়তারা করছেন। বর্তমানে জমিদার মৈজদ্দিন বিশ্বাসদের কিছু জমি মসজিদ এবং স্কুলের নামে ওয়াক্ফ এবং দান করা জমি এই সহিদ চৌধুরী বিক্রি এবং বিক্রির পায়তারা করছেন। ইতিমধ্যে রাহুতপাড়া বিদ্যালয়ের খেলার মাঠের মধ্যে খুটি পুতে তাতেলাল রং করে আলাদা করে রেখেছেন। এতে স্কুলের শিক্ষার্থীদের শরীরচর্চা এবং খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এ সকল ভুমি জালিয়াতি ও দূর্নীতির বিষয়ে সহিদ চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন এলাকাবাসী। মসজিদ এবং স্কুলের দানকৃত ও ওয়াক্ফ করা জায়গা দখল করে যাতে বিক্রি করতে না পারে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানান গ্রামের সচেতন মহলের ব্যক্তিবর্গ।
সহিদ চৌধুরী বলেন, ৬০/৭০ বছর ধরে আমরা ভোগ দখল করে আসছি। নিয়মিত খাজনা দিচ্ছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা একেবারেই মিথ্যা।

এ বিষয়ে মৈজদ্দিন বিশ্বাসের  উত্তরসুরি, ওয়াক্ফ’র মোতাওয়াল্লি, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, মৈজদ্দিন বিশ্বাসের   জমিদারীর কিছ অংশের খাজনা তুলতেন সহিদ চৌধুরীর পিতা। বিভিন্ন  সময় সে গোপনে বেশ কিছু জমি বিএস রেকর্ড করে নেন। পরবর্তীতে তার ছেলে সেই ওয়াক্ফ জমি গুলো জালিয়াতি করে বিক্রির চেষ্টা করছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati