1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

এবারের শারদীয় দূর্গা পূজায় “মাস্ক পরিধান ছাড়া কেউ মন্ডপ এলাকায় প্রবেশ করতে পারবেন না” — জেলা প্রশাসক, ফরিদপুর

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৮২৩ Time View

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার বলেছেন, শারদীয় দুর্গোৎসব সার্বজনীন। বিগত দুটি ঈদের সময় আমরা যেভাবে স্বাস্থ্য বিধি মেনে চলেছি, ঠিক সেভাবেই পূজাতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, মাস্ক পরিধান ছাড়া কেউ মন্ডপ এলাকায় প্রবেশ করতে পারবেন না। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি মন্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। তিনি আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দে শারদীয়া দুর্গাপূজা ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা কমিটির বাইরে প্রত্যেক মন্ডপে আলাদাভাবে কমিটি করতে হবে। আয়োজকদের পক্ষ থেকে এ কমিটি করতে হবে। তারা পালাক্রমে মন্ডপ পাহারা দিবে।

জেলা প্রশাসক বলেন, মাদক ব্যবহাররোধ করতে হবে। এজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদিত মদের দোকান দশমী পর্যন্ত বন্ধ রাখতে হবে।
জনাব অতুল সরকার বলেন, রাস্তায় নিরাপত্তা টহল জোরদার করা হবে। প্রতিটি মন্ডপে নিজস্বভাবে আলোর ব্যবস্থা রাখতে হবে। পূজা মন্ডপের বিভিন্ন দিক বিবেচনা করে পুরষ্কার প্রদান করা হবে বলে তিনি ঘোষনা করেন।

সভায় ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলি, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডলসহ জেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় প্রস্তুতিমূলক সভা শুরু হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati