1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

ফরিদপুরে মাদ্রাসা ও এতিমখানার নামে অনুদান তুলে আত্মসাতের অভিযোগে মামলা

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭৬ Time View

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরে মাদ্রাসা ও এতিমখানার নামে অনুদান তুলে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীর ডোবরা আল গফুরিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল হান্নান মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন জনৈক ওবায়েদ বিন নাছেরের বিরুদ্ধে। ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলী আদালতে অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদি আব্দুল হান্নান মিয়া অভিযোগ করেন, ডোবরা আল গফুরিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সাথে ওবায়েদ বিন নাসেরের কোন সম্পর্ক নেই। কিন্তু এই প্রতিষ্ঠানের নামে তিনি টাকা তুলে আত্মসাৎ করছেন। এছাড়া ডোবরা নাছেরিয়া সিদ্দিকীয়া দ্বীনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বারাইজুরি নাছেরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ডোবরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মাঝিকান্দা নাছেরিয়া ওবায়দিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মিটাইন নাছেরিয়া ওবায়দিয়া সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ অসংখ্য প্রতিষ্ঠানের নামে রশিদ ছাপিয়ে অনুদান তুলছেন।
তিনি বলেন, একটি ব্যাংক হিসাবে দেখা গেছে মাত্র দুই বছরেই সেখানে ৫০ লাখ জমা হয়েছে। তিনি ধর্মপ্রাণ মানুষদের সরলতার সুযোগে অনুদানের নামে তুলে সেসব আত্মসাত করে ফরিদপুর ও ডোবরায় নিজস্ব বহুতল ভবন করছেন। এ অভিযোগে গত ১ সেপ্টেম্বর তিনি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকতার্ পিবিআই এর এসআই রাকিবুদ্দিন জনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওবায়েদ বিন নাসেরের বিভিন্ন ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
এব্যাপারে ওবায়েদ বিন নাসেরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ডোবরায় একটি খানকা শরীফ নির্মাণের জন্য আমার ভক্তরা বিভিন্ন সময়ে অনুদান দেন। ব্যাংকে বিপুল পরিমাণ জমাকৃত টাকার ব্যাপারে তিনি বলেন, আশাঈ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে জমি কিনে একটি পাঁচতলা ভবন করছি। এবাবদ আমার ব্যাংক হিসাবে এই টাকা জমা হয়েছে।
সরেজমিনে পশ্চিম খাবাসপুরে যেয়ে দেখা গেছে, ‘হুজুর বাড়িথ নামে সেখানে একটি পাঁচতলা ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। ভবনটির সামনে একটি সাইনবোর্ডে ওবায়েদ বিন নাসের নিজেকে ডোবরা দরবার শরীফের পীর সাহেব ও বাংলাদেশ ছালেক কমিটির আমীর হিসেবে উল্লেখ করেছেন। তবে সাইনবোর্ডে আশাঈ নামে প্রতিষ্ঠানের নাম বা ঠিকানা নেই।
ডোবরা এলাকার বাসিন্দা আব্দুস সালাম জানান, ডোবরা আল গফুরিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা নামে একটি প্রতিষ্ঠান আছে। যেটি মাওলানা আবু নাছের ফখরুদ্দীন আহমাদ প্রতিষ্ঠা করেছেন। তবে  ডোবরা নাছেরিয়া সিদ্দিকীয়া দ্বীনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ডোবরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামে কোন প্রতিষ্ঠান নেই।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati