1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

ফরিদপুরে মুক্তিযোদ্ধার কলা বাগান, কৃষি ক্ষেত নষ্টের অভিযোগ পুলিশ সুপারের নিকট বিচার চেয়ে আবেদন

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯০ Time View

নিজস্ব প্রতিনিধি ফরিদপুর সদর উপজেলার দোলন মল্লিকের ডাঙ্গী, মমিন খাঁর হাট এলাকার প্রাচীন বাসিন্দা, প্রবীণ শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাস্টার-এর কলা বাগান ও কৃষি ক্ষেত নষ্টের অভিযোগ পাওয়া গেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ গত ২৬ সেপ্টেম্বর অত্র এলায় প্রবেশ করে তার একটি বিশাল কলা বাগানের প্রায় ৩০০ গাছ কর্তন করে সেই সাথে একটি মরিচ ও বেগুন ক্ষেতের সবগুলো গাছ উপরে ফেলে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন করে বলে জানা যায়। সেই সাথে তারা মুক্তিযোদ্ধা খলিলুর রহমানকে হুমকি প্রদান করে।

ঘটনার পর ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাস্টার ফরিদপুর পুলিশ সুপার বরাবর বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন প্রায় ৫০ বছরেরও বেশী সময় অত্র এলাকায় পৈতিক সূত্রে নয় ভাই-বোন ও স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করছেন। তাদের স্বত্ব দখলীয় জমির উপর ডিক্রিরচর ইউনিয়নের ফরিদাবাদে পবন মল্লিক, জুয়েল মল্লিক, মিলন মল্লিকগং ও মাচ্চর ইউনিয়নের বাকের মল্লিক গং ৫০/৬০ সন্ত্রাসী নিয়ে গত ২৬ সেপ্টেম্বর তার কলা বাগান ও কৃষি ক্ষেত নষ্ট করে ও জমির চারপাশে দখলের উদ্দেশ্যে তারকাটার প্রাচীর উত্তোলন করে। এই জমি পূর্বে বিবাদীর নিকট থেকে রক্ষার জন্য তার পরিবার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারায় পিটিশন ৬০/২০১৮নং দায়ের করে। ঐ মোকদ্দমায় বিজ্ঞ আদালত ০৭/১০/২০১৮ বিবাদীদের বিরুদ্ধে প্রবেশবারিত করেন। তারই ধারাবাহিকতায় ঐ দিন পরিকল্পিতভাবে এই নাশকতা চালায় তারা।

ফরিদপুরের কোতয়ালী থানার অন্তর্গত ১৪৭নং উত্তর ডিক্রিরচর চরমাধবদিয়া মৌজার এস.এ. ১১৯৬নং খতিয়ানে ৭৬৪, ৭৬৫, ১০৬৫নং দাগে জমির পরিমাণ ৮০ শতাংশ। ঐ মৌজার এস.এ. ১২৪৯, ১২৫০নং খতিয়ানে ৩৫৩, ৩৫৪, ৩৫৫, ৭৬২, ৭৬৩, ১০৬৬, ১৭৭৭নং দাগে মোট জমির পরিমাণ ২৮৫ শতাংশের মধ্যে ক্রয়কৃত জমির পরিমাণ ৯৭ শতাংশ। তিনি আরও বলেন ১৯৭০ সালে জুয়েলের পিতা উল্লেখিত জমি সোবাহান মোল্যার কাছে বিক্রয় করে। সোবাহান মোল্যা ১৯৭২ সালে গর্জন গংদের কাছে বিক্রয় করে। সেখান থেকে আমার পিতা জমি ক্রয় করে সেই সূত্রে এই জমির মালিক আমরা।

প্রকৃত ভাবে জমিটি তৎকালীন বিক্রয়ের পর প্রতারণার আশ্রয় নিয়ে সাম্প্রতিক সময়ে জুয়েলের পিতা একই জমি পুনরায় দলিল করে দেয়। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে। কিন্তু গায়ের জোরে সন্ত্রাসীপানা করে অন্যের জমি দখল নিতে হবে এটা কী ধরনের বিষয়। সরেজমিন ঘটনাস্থলে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। পরবতর্ীতে তাদের কোন বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati