1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা খেলোয়াড়দের অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল) ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩, আহত ৪
শিরোনাম :

ভাঙ্গায় চাঞ্চল্যকর গৃহবধু সুমাইয়া আক্তার হত্যা মামলার প্রধান আসামী বিপ্লব মুন্সী সহ ৩ জন গ্রেফতার

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৬ Time View

ভাঙ্গা প্রতিনিধি ঃ

ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর গৃহবধু সুমাইয়া আক্তার হত্যা মামলার প্রধান আসামী বিপ্লব মুন্সী সহ ৩ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের মিরাজ মুন্সীর পুত্র বিপ্লব মুন্সী (২০),  বিপ্লব এর মা মোসাঃ বেগম আক্তার (৪৫) ও তার বোন মায়া আক্তার (১৬)। হত্যাকান্ডের পর পরই বিপ্লব তার পরিবারের সকলকে নিয়ে পালিয়ে ঢাকা চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তুহিন হাওলাদার, এস.আই আবুল কালাম আজাদ ও এস.আই রেজওয়ান মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গৃহবধু সুমাইয়া হত্যাকন্ডের সাথে জড়িত ৩ জনকে ঢাকা শহরের সাভার এলাকার আশুলিয়া থানাধীন বসুন্ধারা এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে গত কাল ফরিদপুর বিজ্ঞ আদালতে হাজির করলে আসামীরা আদালতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। উল্লেখ্য যে, বিগত ২ বছর আগে বিপ্লবের সাথে একই ইউনিয়নের পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের সোবাহান হাওলাদারের কন্যা সুমাইয়া আক্তারের সাথে পরিবারের অমতে ভালোবাসার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে ১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিপ্লব বিভিন্ন সময় নানা ভাবে তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো বলে নিহত সুমাইয়ার পিতা-মাতা জানান। এরই এক পর্যায়ে গত ১১ সেপ্টেম্বর রাতে বিপ্লব ও তার পরিবারের লোকজন সুমাইয়া আক্তারকে শ্বাসরোধ করে নির্মম ভাবে হত্যা করেন। এই ঘটনায় সুমাইয়ার বাবা সোবাহান হাওলাদার বাদী হয়ে ভাঙ্গা থানায়  গত ২৬/০৯/২০২০ইং তারিখে পেনাল কোড ৩০২/২০১/৩৪ ধারায় ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৯।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati