1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

ইলিশের সাফল্য অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে’                   —    ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ১৫৭৭ Time View

ইলিশের সাফল্য অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে’

                  —    ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, সরকারের বিভিন্ন কর্মসূচির কারনে সাম্প্রতিক সময়ে ইলিশের যে সাফল্য এসেছে তা অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। দেশের সকল মানুষ এ কৃতিত্বের দাবীদার। তিনি বলেন, সকলের আন্তরিকতা, সততা, নিষ্ঠা এবং আইনের কঠোর প্রয়োগের কারণে এবছর ইলিশ আহরন সাফল্য এসেছে। তিনি আজ ০৪ অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ রবিবার মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জাটকা সংরক্ষণ, মা ইলিশ সংরক্ষণ, অভয়াশ্রম প্রতিষ্ঠা, জাটকা নিধন বন্ধে কঠোর অবস্থান এবং মৎস্য আহরণ নিষিদ্ধকালীন অভিযান পরিচালনার মাধ্যমে ইলিশের এ সাফল্য এসেছে। ইলিশ উৎপাদনে অভাবনীয় সাফল্যের জন্য সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। জনাব অতুল সরকার বলেন, আমরা বিলুপ্তপ্রায় মাছ ফিরিয়ে আনার ক্ষেত্রে সাফল্য দেখাতে পারছি। বাঙালির নিজস্ব যে মাছ, তা আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের বিজ্ঞানীরা সফল হয়েছেন। তিনি আরো বলেন, আমাদের ছোট দেশে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। মৎস্য সম্পদ রক্ষায় দায়িত্ব পালনকারীরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। যারা দেশের উন্নয়নের পথে বাধা, মৎস্য সম্পদের বিকাশের পথে বাধা, আমাদের পুষ্টি ও আমিষের দুর্জয় সাফল্যের পথে বাধা তাদেরকে কোনভাবে আমরা ছাড় দেবো না।

সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা শুরু হয়। সভায় চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকা, এসময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুদও নিষিদ্ধ থাকবে বলে উল্লেখ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা মৎস কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, র‌্যাব, নৌ-পুলিশ প্রতিনিধি এবং মৎস্য দপ্তরের জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সভাসূত্র জানায়, ইলিশ আহরণ বন্ধ থাকাকালীন জেলার ২২৩৭ জন জেলে পরিবারকে ৪৪.৭৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হবে।  ১৪ অক্টোবরের আগেই প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি করে ভিজিএফ এর চাল দেয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati