1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন
শিরোনাম :

সদরপুরে কৃষি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৬১৮ Time View
নিজস্ব  প্রতিনিধি: ০৫ অক্টোবর ২০২০ সোমবার
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর মৌজায় কৃষি জমিতে ইট ভাটা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী। আজ সোমবার বেলা ১১টার দিকে পিয়াজখালী বাজারের নিকটে বেপারীডাঙ্গি গ্রামে অনুষ্ঠিত এ মানববন্ধনে ওই গ্রামের কয়েকশথ নারীপুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অসংখ্যবার নদী ভাঙ্গনের শিকার হয়ে তারা এগ্রামে থিতু হয়েছেন। তাদের গ্রামটি কৃষি প্রধান। এখানে ধান, পাট, রসুন ও পেঁয়াজসহ নানা ফসলের ভাল ফলন হয়। সম্প্রতি এই জমি বিনষ্ট করে একটি ইটভাটা স্থাপনের চেষ্টা চালাচ্ছেন একটি মহল। মোঃ সুলতান খাঁ নামে ৮০ বছরের এক বয়োবৃদ্ধ কৃষক বলেন, এই ভাটা হলে পদ্মা নদী এগিয়ে আসবে।  এতে তাদের ফসলী জমিরই শুধু ক্ষতি হবে না, বরং পরিবেশের উপরেও বিরুপ প্রভাব পড়বে।
রাবেয়া বেগম (৩৫) নামে এক নারী বলেন, ইতিপূর্বে তাদের গ্রামে বালু দস্যুদের কারণে পরিবেশের উপর মারাত্মক বিরুপ প্রভাব পড়েছিল। তখন গ্রামবাসীর বাঁধার কারণে প্রশাসন বেকু মেশিন জ্বালিয়ে দিয়েছিল। এখন তারা বালু লুট করতে না পেরে সেখানে নতুন করে ভাটা স্থাপনের চেষ্টা চালাচ্ছে।
এব্যাপারে আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী বলেন, কৃষি জমিতে ইটাভাটা হলে সেখানের প্রায় ৩ শতাধিক কৃষি পরিবার ক্ষতিগ্রস্থ হবে। ওই জমিতে নানা ধরণের ফসল হয়। আমরা চাইনা সেখানে কৃষি জমি বিনষ্ট করে ইটভাটা স্থাপন করা হোক।
এব্যাপারে ইট ভাটা স্থাপনকারী এখলাস ফকির দাবি করেন, তিনি কোন কৃষি জমি বিনষ্ট করে ইটভাটা করছেন না। গ্রামবাসীর অভিযোগ সঠিক নয়। তিনি নদীর মাটির বাইরে কোন ফসলী জমির মাটি ভাটায় ব্যবহার করবেন না।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, এব্যাপারে গ্রামবাসীর পক্ষ হতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati