1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

শখের খামার এখন লাভজনক প্রতিষ্ঠান

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৭৬৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি ঃ ২০১৪ সালে মাত্র পঁাচটি শংকর জাতের গাভী নিয়ে যাত্রা শুরু করা সুমনা ডেইরী ফার্মে এখন বড় ছোট মিলিয়ে গরুর সংখ্যা ১৫২টি। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামে প্রায় আড়াই একর জমির ওপর গড়ে উঠেছে গরুর খামারটি। পাশের রুপাপাত গ্রামে চার একর জমিতে উৎপাদিত বিশেষ জাতের ঘাস সরবরাহ করা হয় গরুর খাবার হিসেবে।
খামারের মালিক  মো. মিজানুর রহমান সোনা মিয়া একজন ব্যবসায়ী। শখের বশে শুরু করা খামারটি এখন তঁার আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে। বর্তমানে খামারটিতে একজন ব্যবস্থাপকসহ ১২জন শ্রমিক সার্বক্ষনিক কাজ করেন।
মো. মিজানুর রহমান জানান, ওই সময় আমার বাবার ফুফাতো ভাইয়ের (সম্পর্কে চাচা) একটি গরু অসুস্থ্য হয়ে পড়লে আমি আমার চাচাকে পাখা দিয়ে গরুটিকে বাতাস করতে দেখি। গরুটির প্রতি তঁার মমতা দেখে আমি গরু পালনের আগ্রহ থেকে চাচার সাথে এ ব্যাপারে কথা বলি।
তিনি আরও বলেন, পরবর্তীতে আমি গরু মোটা তাজাকরণের চিন্তা থেকে খামার গড়ে তোলার কাজ শুরু করি। শুরুতে মাত্র ৫টি গরু নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে আমাদের খামারে ছোট বড় মিলিয়ে ১৫২টি গরু রয়েছে। ইতিমধ্যে রুপালী ব্যাংক থেকে খামারের প্রসার ঘটাতে আমি প্রায় ৯৮ লাখ টাকা ব্যবসায়ীক লোন পেয়েছি।
খামারের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম জানান, খামারে বর্তমানে ফ্রিজিয়ান, শাহিয়াল, জার্সি, সিন্ধি জাতের গরু রয়েছে। এদের মধ্যে ষাড় গরু ৪০টি, বিশেষ জাতের বন গরু ৪টি, ভূটান থেকে আগত ভূট্টি জাতের ৪টিসহ গাভী ও বাছুর রয়েছে। খামারের গাভী থেকে বর্তমানে প্রতিদিন ২০০ কেজি দুধ পাওয়া যায়। স্থানীয় বাজারে ৫০ টাকা কেজি দরে দুধ বিক্রি করে প্রায় ১০ হাজার টাকা পাওয়া যায় প্রতিদিন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati