1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা খেলোয়াড়দের অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল) ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩, আহত ৪
শিরোনাম :

মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা হতে ৩৮৮ (তিনশত আটাশি) বোতল ফেন্সিডিল ও পিকআপসহ মাদক ব্যবসায়ী চক্রের  ০২ (দুই) সদস্যকে আটক করেছে র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প । 

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৭৩২ Time View

নিজস্ব প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা হতে ৩৮৮ (তিনশত আটাশি) বোতল ফেন্সিডিল ও পিকআপসহ মাদক ব্যবসায়ী চক্রের  ০২ (দুই) সদস্যকে আটক করেছে র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প ।

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গঁাজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকারচ্ এই স্লোগান নিয়ে র‍্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর-বেনাপোল, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে আগত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ভাংগা-মাওয়া হাইওয়ে সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকটে পাইকারী বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ১২/১০/২০২০ইং তারিখ গভীর রাতে র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র ভাংগা-মাওয়া হাইওয়ে রুট ব্যবহার করে ফেন্সিডিলের একটা বড় ধরনের চালান বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাবে। এ প্রেক্ষিতে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কাঁঠাল বাড়ীয়া ফেরীঘাট এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহজনক গাড়ি তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে গাড়ি (রেজি নং-যশোর ন-১১-০৮৩২) তল্লাশি করে ড্রাইভারের সিটের পিছনে বিশেষ কায়দায় তৈরী করা লোহার বক্স থেকে ৩৮৮ (তিনশত আটাশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং আসামী ০১। মোঃ শাহীন হোসেন (২১), পিতা- মোঃ মকুল হোসেন, ০২। মোঃ ফয়সাল হোসেন @ সাইফুল (২০), পিতা- মোঃ শেখ শহিদ  উভয় সাং-আমড়াখালী, থানা-বেনাপোল, জেলা- যশোরথদ্বয়কে আটক করে। এ সময় আসামীদ্বয়ের হেফাজত থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি সিমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন, মাদক বিক্রিত নগদ ২০০০/-(দুই হাজার) টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, ধৃত আসামীগণ উক্ত বিপুল পরিমান ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে থাকা  পিকআপ করে পরিবহন করেছিলো এবং তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল যশোর জেলার সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে  দেশের বিভি স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদারীপুর জেলার শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati