1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম :

ফরিদপুরে বিদ্যুৎ পৃষ্ঠে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু পরিবারের দাবী ষড়যন্ত্রমূলক হত্যা!

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১০৩১ Time View

ফরিদপুরে বিদ্যুৎ পৃষ্ঠে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু
পরিবারের দাবী ষড়যন্ত্রমূলক হত্যা!

শহর প্রতিনিধি : মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটের দিকে ফরিদপুর শহরের অম্বিকাপুর বাজারস্থ বিদ্যুৎ বিভাগের ট্রান্সমিটারের সংযোগ তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেন স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রী খোকন মৃধা (৩২)।

মৃত্যুর পর পুরো এলাকায় সাধারণ মানুষ শোকাহত পরিবারের কান্নায় বাকরুদ্ধ হয়ে পরে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২ (দুই) দিন অম্বিকাপুর ফিডারে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে মর্মে মাইকিং করা হয়। কিন্তু স্থানীয় বাজার সংলগ্ন তুলার ফ্যাক্টরীতে বিদ্যুৎ সংযোগ ছিল। এলাকার বাসিন্দা শেখ হাফেজ জানান, বিদ্যুৎ বিভাগের সাবেক ফোরম্যান নিজাম মিস্ত্রী ও রাজ্জাক স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রী খোকন-কে ট্রান্সমিটার পিলারে একটি কাজের জন্য উঠার নির্দেশ দিলে সে মই দিয়ে উপরে ওঠে। তারে স্পর্শ হবার সাথে সে নিচে পড়ে যায়। বিদ্যুতের তাপে তার হাত-পা গলে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে লাশ ময়না তদন্ত ছাড়া নিজাম মিস্ত্রী ও ওয়ার্ডের এক জনপ্রতিনিধির মাধ্যমে মরদেহ বাড়ী নিয়ে এলে পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে। এই অপমৃত্যুর জন্য ষড়যন্ত্র আখ্যা দিয়ে দোষীদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। পরিস্থিতি পুলিশ গিয়ে শান্ত করে। নিহত খোকনের স্ত্রী নূরজাহান জানান, আমার এগার মাসের শিশু আলামিনকে নিয়ে আমি এখন বাঁচব কিভাবে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই এলাকায় চুরাগুপ্তা বিদ্যুৎ সংযোগ দিয়ে অফিসের কিছু অসাধু কর্মকর্তা/ কর্মচারী বিশেষ সুবিধা নিয়ে থাকে। যার কারণে আজ খোকনের মত যুবকের মৃত্যু হলো।

ঘটনার পর অভিযুক্ত নিজাম মিস্ত্রী গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati