1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

সংস্কৃতি চর্চার ধারাকে অব্যাহত রাখতে হবে–ফরিদপুরের ডিসি অতুল সরকার 

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১০৯৯ Time View

সংস্কৃতি চর্চার ধারাকে অব্যাহত রাখতে হবে–ফরিদপুরের ডিসি অতুল সরকার 

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, আমাদের সংস্কৃতি চর্চার ধারাকে অব্যাহত রাখতে হবে। এ কর্মকান্ডে সর্ব সাধারনের সাথে সাথে বাউল সাধক কবি সাহিত্যিকরা বিশেষ ভূমিকা রেখে চলেছেন। ভবিষ্যতেও সাধারণ জনতাকে সাথে নিয়ে বাউল সাধক কবি সাহিত্যিকরা এগিয়ে যাবেন। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি থাকবো। জেলার সাংস্কৃতিক বৈশিষ্ট্য, মনিষী ও সাংস্কৃতিকজনদের জীবন ও কর্মকথা বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। তিনি বলেন, প্রকৃতির সাথে সংগ্রাম করতে যেয়ে স্রস্টার সাথে মানুষের সংযোগ ঘটেছে। স্রষ্টাকে লাভের আশায় সংস্কৃতি চর্চা করছেন। এই অঞ্চলের মানুষরা ভাগ্যবান।

জেলা প্রশাসক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মকথা উল্লেখ করে বলেন, এই ভূমিতে জন্ম নিয়েছিলেন জাতির পিতা। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উত্থান এই ভূমিকে বিশ্বে পরিচিত করে তুলে। তারই নেতৃত্বে ও নির্দেশনায় আমরা স্বাধীনতা অর্জন করি। সাংস্কৃতিক কর্মীদের দৈন্য দশার কথা উল্লেখ করে জনাব অতুল বলেন, সাংস্কৃতিক কর্মীদের আর্থিক স্বচ্ছলতা খুব কম। দু চাজন ছাড়া। আর্থিক দৈন্যতা কবি সাহিত্যিকদের একটা বৈশিষ্ট্য। বাউল কবি সাহিত্যিকদের  সাংসারিক বিষয় সম্পর্কে জেলা প্রশাসক বলেন, তাদের সংসারের প্রতিও খুব একটা খেয়াল থাকে না। তারা জীবন ব্যাপী জীবনকে উপভোগ করেন।

মাননীয় প্রধানমন্ত্রী সর্ব শ্রেণির মানুষের খোজ রাখছেন, তিনি বাউল কবি সাহিত্যিকদেরও ভুলে যাননি। করোনাকালীন বাউলদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তার করা হয়েছে। এছাড়া ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ যতদূর সম্ভব সাহায্য করা হয়েছে বলে তিনি জানান। তবে বাউল ও সাংস্কৃতিক কর্মীরা সব সময় সুখকর পথে থাকতে পারেননি। সমাজের কুৎসিত রূপ সাংস্কৃতিক কর্মীরা নানাভাবে তুলে ধরেন। একারনে তারা অতীতে প্রায়শঃই নানাভাবে নির্যাতিতও হয়েছেন।  তিনি বিশেষভাবে বাউল শাহ আব্দুল করিমের ঘটনা উল্লেখ করে বলেন, তাকে একঘরে করে দেয়া হয়েছিল। সমাজের একটি শ্রেণি একান্ড করেছিল। এভাবে বহু সাংস্কৃতিক কর্মীকে সমাজে অবাঞ্চিত করে রাখা হয়েছিল। এখন সমাজ বদলেছে। সামাজিকভাবে সাংস্কৃতিক কর্মী, বাউল, কবি সাহিত্যিকরা এগিয়ে যাচ্ছেন। এই সাংস্কৃতিক কর্মী-বাউল-কবি-সাহিত্যিকদের সাথে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন বলে ঘোষনা প্রদান করেন। করোনাকালীন সকলকে সচেতন হওয়ার অনুরোধ করে জেলা প্রশাসক বলেন, আমরা একসাথে পথ চলবো। করোনার বিষয়ে সচেতন থাকবো সবাই, কাউকে হারাতে চাই না। সবাই এগিয়ে যাবে। আশা করি। সেমনিারে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান। অন্যান্যের মধ্যে বাউল রুপক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ ই কবীর খোকন, আবু সুফিয়ান চৌধুরী কুশল, আলাউদ্দিন আলী, আসমা আক্তার মুক্তা, আনিছুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।

-০-

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati