1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরে ড্রেনের সাথে সেফটি ট্যাংকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পৌরসভার অভিযান

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৭৩৭ Time View

ফরিদপুরে ড্রেনের সাথে সেফটি ট্যাংকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পৌরসভার অভিযান

শহর প্রতিনিধি ঃ
ফরিদপুরে সড়ক সংলগ্ন ড্রেনের সাথে বাসাবড়ি ও বহুতল ভবনের সেফটি ট্যাংকের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে অভিযান শুরু করেছে ফরিদপুর পৌরসভা। আজ বুধবার বেলা ১১টা হতে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয় শহরের গোয়ালচামট মহল্লায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের পুরাতন ১,২ ও ৩ নং ওয়ার্ডের ৬৬টি বাসাবাড়ি ও বহুতল ভবনের এ রকম অবৈধ স্যুয়ারেজ সংযোগ চিহ্নিত করা হয়েছে। আজ বুধবার হতে এসব সংযোগ বিচ্ছিন্নে অভিযান শুরু হয়েছে। এতে নেতৃত্ব দেন ফরিদপুর পৌরসভার প্রধান নিবার্হী কর্মকতার্ মোঃ শাহজাহান মিয়া।
অভিযানের প্রথমদিনে গোয়ালচামটের নতুন বাসস্ট্যান্ডের সামনে অবস্থিত পথিক হোটেল ভবন ও সিংপাড়ার আরিফ ইন্ডাস্ট্রিজ ভবনের সাথে পৌরসভার ড্রেনের স্থাপিত অবৈধ স্যুয়ারেজ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।
প্রধান নিবার্হী মোঃ শাহজাহান মিয়া বলেন, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথুর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গত তিন বছর যাবত আমরা পৌরবাসীকে অবৈধ স্যুয়ারেজ সংযোগ হতে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে আসছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় পৌরসভার সচিব তানজিলুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর শিমূল দাস, বেসরকারী সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশনের সোস্যাল মোবিলাইজেসন অফিসার আল-আমিন, সোসাইটি ফর দ্য আরবান প্যুওর এর প্রতিনিধি জিয়াউর রহমান অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati