1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে-ফরিদপুরের ডিসি অতুল সরকার’

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৬০৬ Time View

সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে-ফরিদপুরের ডিসি অতুল সরকার’

নিজস্ব প্রতিনিধি

সমাজের হিংসা বিভেদকে দূরে সরিয়ে রেখে ধর্মের সুমহান আদর্শ অনুসরন করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি আজ ৩১ অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ, শনিবার পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির একথা বলেন।

জেলা প্রশাসক বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) ধর্ম প্রচার করতে যেয়ে নানাভাবে নির্যাতনের স্বীকার হয়েছেন। কিন্তু তিনি সেসব নির্যাতনের প্রতিবাদে হিংসাত্নক ব্যবস্থা গ্রহণ  না করে ভালবাসার পথ বেছে নিয়েছেন। ভালবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন। তিনি আরো বলেন, মদীনা সনদে মহানবী (সাঃ) অনেক সুন্দরভাবে জীবনের দিক নির্দেশনা দিয়েছেন। পৃথিবীতে প্রতিটি ধর্মেই মানুষকে শান্ত আর সমাজে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ধর্মের ক্ষেত্রে অবশ্যই পরধর্ম সহিষ্ণুতা অর্জন করতে হবে।

জনাব অতুল সরকার বলেন, আজকে খুব কষ্ট হয় যখন দেখি মানুষ প্রতিশোধ পরায়ন হয়ে অন্য ধর্মকে বিকৃত করার হাতিয়ার হিসেবে বেছে নেয়। মাদকসহ সমাজ আগ্রাসী-সমাজ বিধ্বংসীর বিরুদ্ধে সকলকে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক অতুল সরকার। একই সাথে ফজরের নামাজ ও এশার নামাজের পরে বৈশ্বিক দুর্যোগ করোনা থেকে রক্ষার জন্য সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মসজিদের মাইকে সর্বসাধারণকে  সচেতন করার অনুরোধ করেন উপস্থিতিদের।

ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক শেখ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফরিদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী। ফরিদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১০ টায় অনুষ্ঠান শুরু হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মওলানা গোলাম মওলা কোরআন তেলওয়াত করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক শেখ একরামুল হক। আলোচক ছিলেন শেখ ফরিদ দরগাহ মসজিদের খতিব মওলানা আবুল কালাম আজাদ, বাকিগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মাহমুদুর হাসান। নাতে রাসুল পেশ করেন ধুলদী বাজার জামে মসজিদের ইমাম মওলানা আঃ রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati