1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা খেলোয়াড়দের অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল) ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩, আহত ৪
শিরোনাম :

বোয়ালমারীতে কর্তৃপক্ষকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সরকারী জায়গায় ঘর উত্তোলন

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ১০৭৩ Time View
বোয়ালমারীতে কর্তৃপক্ষকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সরকারী জায়গায় ঘর উত্তোলন
বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করছেন ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও ওই ওয়ার্ডের যুবলীগের সাধারন সম্পাদক মো. রুহুল মোল্যা।  এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেডিকেল অফিসার  ডা. তরিকুল ইসলাম গত ২৪ অক্টোবর অবৈধ দখলকারী রুহুল মোল্যাসহ ৭জনকে নোটিশ করেছেন। নোটিশকে তোয়াক্কা না করে রুহুল মোল্যা দোকান ঘর উত্তোলন করেই চলেছে। নোটিশে বলা হয়েছে খরসূতি স্বাস্থ্য কেন্দ্রের জমিতে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দোকান ঘর উত্তোলন করে নিয়মিত ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এবং অনুরুপ ভাবে কেউ কেউ অবৈধ স্থাপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। ইহা কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সরকারী জায়গা দখল করে স্থাপনা তৈরি সম্পূর্ণ বেআইনী কাজ। অবৈধ কার্যে জড়িত থাকায় আপনাকে পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে স্বাস্থ্য কেন্দ্রের জমিতে গড়ে তোলা সকল অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হইল।
এ ব্যাপারে মো. রুহুল মোল্যা বলেন, অনেকেই দোকান ঘর উত্তোলন করে ব্যবসা করছে তাই আমি দোকান ঘর উত্তোলন করছি। নোটিশ পেয়েছি। সবাই যদি ভেঙ্গে ফেলে আমিও ভেঙ্গে ফেলবো।
খরসূতি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান বলেন, অবৈধ দখলকারীদের নামে নোটিশ করা হয়। নোটিশ পাওয়ার পরও রুহুল মোল্যা ঘরের কাজ করেই যাচ্ছে। রুহুল মোল্যাসহ অন্যরা নোটিশের কোন গুরুত্ব দিচ্ছে না।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে দোকান ঘর উত্তোলনের বিষয়টি আমি জানতে পেরেছি। দ্রুতই ওই অবৈধ দোকান ঘরগুলো উচ্ছেদ করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati