1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর ঘটনায় শারীরিক বা মানসিক নিযার্তনের প্রমান পায়নি তদন্ত কমিটি

  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ৭১২ Time View

ফরিদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর ঘটনায় শারীরিক বা মানসিক নিযার্তনের প্রমান পায়নি তদন্ত কমিটি

নিজস্ব  প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় তান্ডবের ঘটনায় পুলিশের করা মামলার আসামী স্টক জনিত কারনে আবুল হোসেন আলী(৪৫) নামে এক ব্যক্তি পুলিশ হেফাজতে গতকাল শনিবার ভোররাতে মৃত্যু হয়। আর এ ঘটনা নিয়ে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশাকে প্রদান করে ৪ সদস্যর একটি তদন্ত কমিটি করা হয়। কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদান করার কথা বলা হয়েছিলো। এরপর আজ তদন্ত কমিটি ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের কাছে তদন্ত রিপোর্ট প্রদান করে।
আর এই তদন্ত রির্পোট নিয়ে রবিবার বিকেলে জেলা পুলিশ কাযার্লয়ে পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান এক সংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেন যেহেতু পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে আর সেই কারনে ঘটনার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশাকে প্রদান করে ৪ সদস্যর একটি তদন্ত কমিটি করা হয়। আর সেই কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিলো। তারা ঘটনা তদন্ত করে রিপোর্ট প্রদান করেছে। সেখানে তারা গারদে থাকা আরো ৯জন আসামী ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাথে কথা বলেছেন। তারা তদন্ত করে পুলিশী নিযার্তন বা মানসিক কোন নিযার্তনের সম্পর্ক পায়নি আসামীর মৃত্যুর ঘটনায়। তিনি বলেন ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তি শেষে আরো বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য গতকাল শনিবার ভোররাতে গত ৫ এপ্রিল সালথায় তান্ডবের ঘটনায় জড়িত থাকায় পুলিশের করা একটি মামলায় আবুল হোসেন আলীকে ১৬ এপ্রিল গ্রেপ্তার করা হয়। গত ২৮ এপ্রিল তাকে পুলিশ রিমান্ডে আনা হয় ৫দিনের জন্য। তিনি রবিবার ভোররাতে সেহরি খেয়ে নামাজ পড়ে বাথরুম গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করেন। তাকে অসুস্থ অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করে।
স্থানীয় সূত্রে জানাযায়, ২৮ এপ্রিল আসামী মৃত আবুল হোসেন আলীর বড় ছেলে একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়ে ছিলেন বলে জানাযায়।
এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ গনেশ আগরওয়াল জানিয়েছেন, রোগীর গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন বা অন্য কোন অস্বাভাবিকতা দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ষ্টকজনীত কারনে স্বভাবিক মৃত্যু হতে পারে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati