1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরে যুবলীগের কমিটি পুন:গঠনের দাবীতে যুবসমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৮২৭ Time View

ফরিদপুরে যুবলীগের কমিটি পুন:গঠনের দাবীতে যুবসমাবেশ
নিজস্ব  প্রতিনিধি
ফরিদপুরের সদ্য ঘোষিত যুবলীগের আহবায়ক কমিটি বাতিল ও পুন:গঠনের দাবীতে যুব সমাবে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে জেলা যুবলীগের সদস্য তাওফিক হোসেন পুচ্চির সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক নাদিম হোসেনসহ যুব লীগ নেতৃবৃন্দ।
বক্তারা এসময় বলেন, গত ৬ মে কেন্দ্র ঘোষিত ফরিদপুর জেলা যুবলীগের ২১সদস্য বিশিষ্ট কমিটির অনেকেই বিতর্কিত ব্যক্তি, সন্ত্রাসী ও হাইব্রীড নেতা। এদের বাদ দিয়ে যোগ্য নেতৃত্বকে নিয়ে কমিটি পুন:গঠন করতে হবে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানকে ইংগিত করে বক্তারা আরো বলেন, বাইরের কোন অশুভ শক্তিকে ফরিদপুরের আওয়ামী রাজনীতির নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না। ফরিদপুরের নেতৃত্বই নিয়ন্ত্রণ করবে জেলার আওয়ামী রাজনীতি। হাইব্রীড নেতাদের নিয়ে গঠিত ফরিদপুর যুবলীগের আহবায়ক কমিটি বাতিলের দাবী জানিয়ে তারা বলেন, অর্থের বিনিময়ে কমিটিতে স্থান পাওয়া বিতর্কিত লোকদের বাদ দিয়ে অবিলম্বে নতুন কমিটি ঘোষনা করা না হলে ফরিদপুরের যুবসমাজ ধারাবাহিক ভাবে আন্দোলন করে যাবে।
সমাবেশ শেষে সংক্ষিপ্ত মিছিল করে লাভলু সড়কেই কর্মসূচি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার হোসেন মিনু, সাধারণ সম্পাদক নিতাই রায়, ফরিদপুর জেলা ছাত্র লীগের সাবেক নেতা রাজীব সাহা, আলীম হায়দার তুহিন প্রমুখ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati