1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আ’লীগ নেতাসহ ৭ জনের  মামলা আটক ৪

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৫৮২ Time View

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আ’লীগ নেতাসহ ৭ জনের  মামলা
আটক ৪

বোয়ালমারী  প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা
উপজেলায় সাংবাদিক সেকেন্দার আলমের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে আহত সাংবাদিক সেকেন্দার আলম নিজেই বাদি হয়ে ৭ জনের
নাম উল্লেখ করে অজ্ঞাতনা আরো ১০-১২ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায়
মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৪।
মামলায় এজাহারভুক্ত আসামিরা হচ্ছে উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি মোনায়েম খান, গোপালপুর গ্রামের আ. রউফ সিকদারের ছেলে লাভলু
সিকদার, বাহাদুর খানের ছেলে আরব আলী খান (পিরু), আমজাদ খানের ছেলে নুর
জালাল খান, মো. মোক্তার খানের ছেলে নজরুল খান, রহমান ঠাকুরের ছেলে কামরুল
খান ও বাকাইল গ্রামের শহীদ মিয়ার ছেলে জীবন বিশ্বাস। মঙ্গলবার ভোর
রাতেই এজাহারভুক্ত আসামি লাভলু সিকদার, নজরুল খান, কামরুল খান ও জীবন
বিশ্বাসকে গ্রেপ্তার করে বুধবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে
পাঠিয়েছে থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, সাংবাদিক সেকেন্দার আলম ইরি মৌসুমে ধান মাড়াই
করার জন্য একটি পরিত্যক্ত জায়গায় মালিকদের সাথে আলোচনা করে চাতাল তৈরী
করেন। কিন্তু স্থানীয় বিরোধের কারণে অভিযুক্ত আরব আলী খান চাতালে ধান
মাড়াই করতে বাঁধা দেয় এবং বিষয়টি নিয়ে বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি
দেয়। এক পর্যায়ে গত ৬ মে রাত ৮টার দিকে সেকেন্দার আলম মোটরসাইকেল যোগে
ইফতার শেষে পবনবেগ কবরস্থান নতুন মসজিদের নিকট তিন রাস্তার মোড়ে পৌঁছালে
পূর্বপরিকল্পিত ভাবে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক
জখম করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পথচারীরা দেখতে পেয়ে
তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে
নিলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু
শেখ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান
থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি
মাথার অপারেশন শেষে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, অভিযুক্ত মোনায়েম খান
জানান, ‘ঘটনার সাথে জড়িতদের আসামি না করে রাজনৈতিক প্রতিহিংসার জেরে
তাঁকেসহ অন্য ব্যক্তিদের আসামি করা হয়েছে।’
আলফাডাঙ্গা থানা ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার
ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পরপরই এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার
করে আদালতে প্রেরণ করা হয়েছে।’
প্রসঙ্গত, সাংবাদিক সেকেন্দার আলম আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের
বীরমুক্তিযোদ্ধা মোসলেম শেখের ছেলে। তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক
সভাপতি,  সাপ্তাহিক ‘আমাদের
আলফাডাঙ্গা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati